Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

উপহার পাওয়া BMW গাড়ি ফিরিয়ে দিচ্ছেন দীপা কর্মকার!

বেঙ্গালুরু, ১০ অক্টোবর : দীপা কর্মকার। রিও অলিম্পিকের পর থেকে এই নামটা এখন অতি জনপ্রিয় একটি নাম। ভারতের প্রথম মহিলা জিমন্যাস্ট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে চতুর্থ স্থানে প্রতিযোগিতা শেষ করেছিলেন তিনি। একাধির সম্বর্ধনা পুরস্কারের পাশাপাশি ক্রিকেট কিংবদন্তী শচীন তেন্ডুলকরের হাত থেকে একটি বিএমডব্লু গাড়িও উপহার পেয়েছিলেন দীপা। এবার সেই গাড়িই ফিরিয়ে দিতে চাইছেন প্রদুনোভা পারদর্শী দীপা। [(ছবি) পয়েন্ট হারাচ্ছে 'প্রদুনোভা', বড় ধাক্কা দীপা কর্মকারের জন্য!]

গত সেপ্টেম্বরে রিও অলিম্পিকে অনবদ্য অবদানের জন্য ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং সাক্ষী মালিকও মাস্টার ব্লাস্টারের হাত থেকে এক একটি বিএমডব্লুর বিলাসবহুল গাড়ি উপহার পেয়েছিলেন। কিন্তু এবার এই গাড়িটি ফেরত দিয়ে দিচ্ছেন দীপা।

কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন দীপা তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি দীপা। কিন্তু পরিবারের তরফে জানানো হয়েছে, এত দামী একটি গাড়ি রক্ষণাবেক্ষণ সম্ভব নয় দীপা বা তার পরিবারের তরফে। তাছাড়া আগরতলার মতো ছোট শহরে এত দামি গাড়ি চালানোটা বেশ সমস্যার। তাই সম্ভবত শুধু শুধু না রেখে গাড়িটি নির্মাতাদেরই ফেরত দিয়ে দিতে চাইছেন দীপা। [রিও অলিম্পিক ২০১৬ : একটুর জন্য পদক হাতছাড়া, চতুর্থ স্থানে শেষ করলেন দীপা]

তবে দীপা আপাতত আগামী জার্মানি সফরের চ্যালেঞ্জার্স কাপ নিয়ে বেশি চিন্তিত। দেশের জিমন্যাস্টিক ফেডারেশন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীকে জানিয়ে দিয়েছে, যদি চ্যালেঞ্জার্স কাপের জন্য ৬ সদস্যের ভারতীয় দল অংশগ্রহণ করে তবেই একমাত্র দীপা এই চ্যালেঞ্জার্স কাপে অংশ নিতে পারবেন।

আর সেই কারণেই আপাতত দীপার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাই গাড়ি ফেরত দিলেও তা নিয়ে এখনও কোনও মন্তব্য করতে চাইছেন না দীপা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, October 10, 2016, 16:06 [IST]
Other articles published on Oct 10, 2016
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+