Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

বিশ্বকাপের কঠিন প্রতিযোগিতা, চাপ নিচ্ছেন না 'বার্বি ডল' 'দীপা কর্মকার

প্রথমে আজারবাইজানের বাকু তারপর কাতারের দোহা, আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন আয়োজিত পর পর দুটি বিশ্বকাপেই অংশগ্রহণ করবেন ভারতীয় জিমন্যাস্টিক্স-এর রাণি দীপা কর্মকার। ১৪ মার্চ শুরু হচ্ছে প্রথম প্রতিযোগিতা। তার আগে দীপা জানালেন প্রতিযোগিতা সবসময়ই কঠিন, কিন্তু তিনি কখনই চাপ নেন না।

সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিযেছএন, ট্রেনিং ভাল হয়েছে। আগরতলাতেই পুরো সময়টায় ছিলেন। জানেন সামনে পথটা বন্ধুর, তবু তিনি হাসি মুখে বলছেন কোনও চাপই নেই।

তিনি বলেছেন, সব ক্রীড়াবিদেরই পারফরম্যান্সের ওঠা-নামা থাকে। সেটাকে মেনে নিতে হয়। তিনি বলছেন, এশিয়াডে ভাল পারফর্ম করতে না পেরেও তিনি কোনও চাপ অনুভব করেননি। তবে খুব খারাপ সময় কেটেছে অপারেশনের পরের দুই বছর।

সেই সময়ে অনুশীলন করতে পারেননি। ম্যাটের বাইরে কাটাতে হয়। দীপা বলেছেন, যে কোনও ক্রীড়াবিদের কাছেই খেলা থেকে দূরে থাকাটাই সবচেয়ে কঠিন।

গত ৯ মার্চ পুতুল প্রস্তুত কারক বার্বি সংস্থার ৬০তম প্রতিষ্ঠা দিবসে সংস্থা ছঠিক দীপার মতো দেখতে একটি বার্বি ডল বের করেছে। সংস্থার 'শিরো' উদ্যোগের অংশ এটি। দীপা তা নিয়ে বেজায় খুশি। তিনি জানিয়েছেন পুতুলটি তাঁর মতো চুলে ক্লিপ পরেছে দেখে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 11, 2019, 20:45 [IST]
Other articles published on Mar 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+