Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

শ্যুটিং বিশ্বকাপে ভারতের ঝুলিতে ৫টি সোনা, ২টি রূপো, ২টি ব্রোঞ্জ

ব্রাজিলের রিও ডে জেনেইরোর শ্যুটিং বিশ্বকাপ দুর্দান্ত কাটল ভারতের। ৫টি সোনা, ২টি রূপো ও ২টি ব্রোঞ্জ জিতে প্রতিযোগিতা শেষ করল ভারতীয় শ্যুটিং দল। একই সঙ্গে আইএসএসএফের চলতি বছরের সিনিয়র বিশ্বকাপ ইভেন্টের পদক তালিকার এক নম্বর স্থানে অবস্থান করছে ভারত।

মানু ও সৌরভের সোনা

মানু ও সৌরভের সোনা

রিও ডে জেনেইরোর শ্যুটিং বিশ্বকাপের মিক্সড ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন ভারতের মানু ভাকের ও সৌরভ চৌধুরী। ফাইনালে স্বদেশী যশশ্বিনী সিং দেশওয়াল ও অভিষেক বর্মাকে ১৭-১৫ পয়েন্টে হারিয়েছেন তাঁরা। অর্থাৎ এই ইভেন্টে সোনা ও রূপো গিয়েছে ভারতের ঝুলিতে।

অপূর্বী ও দীপকের সোনা

১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে সোনা জিতেছেন ভারতের অপূর্বী চান্ডেলা ও দীপক কুমারের জুটি। চাইনিজ তাইপের ইয়াং কুইয়ান ও য়ু হাওনানকে ১৬-৬ পয়েন্টে হারিয়েছেন তাঁরা। ওই ইভেন্টেই ব্রোঞ্জ জিতেছে ভারতের অঞ্জুম মৌদগিল ও দিব্যাংশ সিং পানওয়ারের জুটি। হাঙ্গেরিয়ান জুটিকে ১৬-১০ পয়েন্টে হারিয়েছেন তাঁরা।

সবমিলিয়ে পাঁচ

সবমিলিয়ে পাঁচ

রিও ডে জেনেইরোর শ্যুটিং বিশ্বকাপে সবমিলিয়ে ৫টি সোনা জিতেছে ভারত। একই সঙ্গে ২টি রূপো ও ২টি ব্রোঞ্জও গিয়েছে ভারতীয় শ্যুটিং দলের ঝুলিতে।

বিশ্বকাপ ইভেন্টে সেরা

বিশ্বকাপ ইভেন্টে সেরা

চলতি বছর শ্যুটিং বিশ্বকাপের চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সবকটি ইভেন্ট মিলিয়ে মোট ১৬টি সোনা, ৪টি রূপো ও ২টি ব্রোঞ্জ জিতে তালিকার প্রথম স্থানে রয়েছে ভারত।

অলিম্পিকে আশা

অলিম্পিকে আশা

বিশ্বকাপ ইভেন্টে ভারতীয় শ্যুটারদের দুর্দান্ত পারফরম্যান্স ২০২০ রিও অলিম্পিকে জারি থাকলে বেশ কয়েকটি পদক জয়ের সম্ভবনা রয়েছে বলে মনে করছে দেশের ক্রীড়া মহল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 3, 2019, 13:27 [IST]
Other articles published on Sep 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+