Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

হকি প্রো লিগের টান টান উত্তজনার ম্যাচে নেদারল্যান্ডকে হারাল ভারত

கோலி செய்த ரிவ்யூ சொதப்பல்…தோனியை இதுல அடிச்சுக்க முடியாது- வீடியோ

রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হকিতে 'চক দে ইন্ডিয়া'। হকি প্রো লিগের টান টান উত্তেজনার ম্যাচে নেদাল্যান্ডকে শুটআউটে হারাল ভারত। একদিকে রোহিত-কোহলিরা যখন ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধ করে সিরিজ জিতল, তখন প্রো লিগে 'নেদারল্যান্ড' এনকাউন্টার জিতে বছর শুরুতে টোকিও অলিম্পিকের প্রস্তুতি শুরু করল ব্লু-ব্রিগেড।

পেনাল্টি শুটআউটে ভারত ৩-১ ব্য়বধানে এগিয়ে থেকে ম্যাচ জিতে নেয়। বিশ্বের তিন নম্বর নেদারল্যান্ডকে হারিয়ে হকি প্রো লিগে স্বপ্নের অভিষেক করল 'মেন ইন ব্লু।' নির্ধারিত সময় দুই দল ৩-৩ স্কোরলাইনে ম্যাচ শেষ করে। লিগে দুই ম্যাচ শেষে ভারত ৫ পয়েন্ট পেয়ে লিডারবোর্ডে শীর্ষস্থান উঠে এল ভারত ।

এর আগে শনিবার নেদারল্যান্ডের বিরুদ্ধে প্রথম লেগের ওপেনিং ম্যাচে ভারত ৫-২ ব্যবধানে জয় পেয়েছিল। এরপর রবিবার দ্বিতীয় লেগের ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ভারত ম্যাচ ড্র করে।

যারপর শুটআউটে ২ গোলের ব্যাবধানে ম্যাচ জিতে নেয়। হকি প্রো লিগের দ্বিতীয় এডিশনে নতুন নিয়ম অনুযায়ী এবছর থেকে লিগ পর্বের ম্যাচ ড্র হলে শুটআউটে সেই ম্যাচের পরিণতি হবে।

সেক্ষেত্রে শুটআউটে জয়ী দল ২ পয়েন্ট ও হেরে যাওয়া দল ১ পয়েন্ট করে পাবে। পেনাল্টি শুটআউটে ভারতের হয়ে বিবেক সাগর প্রসাদ, আকাশদীপ সিং, গুজরাত সিং গোল করেন। হরমনপ্রীত ও রুপিন্দর সিং গোল মিস করেন। ম্যাচের সেরা হয়েছেন রুপিন্দর পাল সিং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 20, 2020, 9:43 [IST]
Other articles published on Jan 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+