ইনচিয়ন (দক্ষিণ কোরিয়া), ২ অক্টোবর: পেনাল্টিতে পাকিস্তানকে ৪-২ গোলে হারিয়ে এশিয়ান গেমসের হকিতে সোনা পেল ভারত। বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারত জয় ছিনিয়ে নেয়।
নির্ধারিত ৬০ মিনিটে দুই দলই ১-১ গোলে শেষ করে। ফলে ফাইনাল ম্যাচে সিদ্ধান্তে পৌঁছতে পেনাল্টি ছাড়া গতি ছিল না। সেখানেই বাজিমাত করে ভারত।
পেনাল্টি শ্যুটআউটে ভারতের তরফে চারটি গোল করেন যথাক্রমে আকাশদীপ সিং, রূপিন্দরপাল সিং, বীরেন্দর লাকড়া এবং ধরমবীর সিং। অন্যদিকে পাকিস্তানের তরফে গোল করেছেন মহম্মদ ওয়াকস এবং শাফকত রসুল।
এর আগে ১৯৯৮ সালের এশিয়ান গেমসে হকিতে শেষবারের মতো সোনা জিতেছিল ভারত। তখন ভারতীয় হকি দলের কপ্তান ছিলেন ধনরাজ পিল্লাই।