Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

India Open 2017 : মারিনকে হারিয়ে অলিম্পিকের মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু

নয়াদিল্লি, ২ এপ্রিল : অলিম্পিকে হারের মধুর প্রতিশোধ নিলেন ভারতের তারকা ব্যাডমিন্টন তারকা পুসারলা বেঙ্কট সিন্ধু। India Open 2017 টুর্নামেন্টের ফাইনালে স্ট্রেট সেটে স্পেনের ক্যারোলিনা মারিনকে ২১-১৯ ও ২১- সেটে হারিয়ে দিলেন সিন্ধু।

এদিন নিজের ঘরের মাঠে চেনা পরিবেশে বিশ্বের একনম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা মারিনের বিরুদ্ধে খেলতে নামেন পিভি সিন্ধু। ম্যাচের শুরু থেকেই অসাধারণ খেলে ম্যাচের রাশ নিজের হাতে রাখেন তিনি।

তবে প্রথম গেমে ম্যাচের মাঝামাঝি সময়ে মারিন ম্যাচে ফিরে আসেন। প্রথমে ৫-১ ব্যবধানে সিন্ধু এগিয়ে গেলেও মাঝে একসময়ে মারিন ১৮-১৭ লিডে এগিয়ে ছিলেন। তবে সেখান থেকে প্রথম গেমে ম্যাচে ফেরেন সিন্ধু। শেষপর্যন্ত প্রথম গেম ২১-১৯ ব্যবধানে জিতে নেন সিন্ধু।

দ্বিতীয় গেমে একেবারে প্রথমেই ৪-০ ব্যবধানে এগিয়ে যান সিন্ধু। দ্বিতীয় গেমে মারিনকে সেভাবে দাঁড়াতেই দেননি সিন্ধু। মাঝে একসময়ে ৮-৭ ব্যবধান থাকলেও শেষপর্যন্ত ম্যাচের রাশ ধরে রেখে ২১-১৬ ব্যবধানে ম্যাচ পকেটে পুরে নেন সিন্ধু। একইসঙ্গে ফাইনালে এই ম্যাচে জিতে India Open 2017 টুর্নামেন্টও জিতে নিলেন তিনি।

প্রসঙ্গত, গতবছর অলিম্পিকে ব্যাডমিন্টন ফাইনালে তিন সেটের লড়াইয়ে মারিনের কাছে হারেন সিন্ধু। প্রথম গেম ২১-১৯ জিতে নেওয়ার পরে মারিন সিন্ধুকে ২১-১২ ও ২১-১৫ ব্যবধানে হারিয়ে অলিম্পিকে সোনা জিতে নেন মারিন। সিন্ধুকে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়। তবে এদিন সোনা জিতে মধুর প্রতিশোধ নিলেন সিন্ধু।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 2, 2017, 19:36 [IST]
Other articles published on Apr 2, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+