রিও দে জেনেইরো, ১৮ অগাস্ট : ভারতীয়দের জন্য এখন উৎসবের সময়। কারণ একটাই, দেশের হয়ে মহিলা বিভাগে প্রথম ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করে দিয়েছেন সাক্ষী মালিক। বিপক্ষকে ধরাশায়ী করে হরিয়ানার এই তরুণী কোটি কোটি দেশবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জয় নিশ্চিত হওয়ার পরে সাক্ষীকে ট্যুইটারের মাধ্যমে শুভেচ্ছা জানান বহু বিশিষ্ট ব্যক্তি।
হরিয়ানার এই মহিলা কুস্তিগীর মহিলাদের ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্চ পদক জিতেছেন। কিরগিজস্তানের আইসুলু তাইনিবেকোভাকে হারিয়ে পদক জয়লাভ করেন সাক্ষী মালিক। ম্যাচ শুরুর প্রথম দিকে ০-৫ এ যখন পিছিয়ে ছিলেন সাক্ষী। তখন অনেকেই তাঁর পদক জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাক্ষীর কঠিন পরিশ্রম আর দৃঢ মনোবল তাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।
ভারতের জন্য এই জয় বেশ গর্বের। কারণ অলিম্পিকের প্রথম পদকটি এসেছে মহিলা বিভাগ থেকেই। ভারতের খেলের জগতে সাইনা নেওয়াল, বা মেরি কমের মতোই এখন থেকে উজ্জ্বল নক্ষত্র হিসাবে সাক্ষী মালিককেও মনে রাখবেন ভারতীয়রা।
টেলিভিশন সেটের সামনে অধীর আগ্রহে সাক্ষীর জয়ের অপেক্ষায় প্রার্থনা করেছে বহু ভারতীয়। বহু প্রতীক্ষার পরে সেই জয় নিশ্চিত হওয়ার পরে সাক্ষী বন্দনায় মাতোয়াতা এখন বিভিন্ন সোস্যাল মিডিয়াগুলি। বহু বিশিষ্ট এবং সাধারণ মানুষ তার এই জয়ে উদ্বুদ্ধ হয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক কে কে সাক্ষীকে ট্যুইটে শভেচ্ছা জানালেন।
একলঝলকে দেখে নেওয়া যাক টুইট প্রতিক্রিয়া
Well done #SakshiMalik on your achievement! Proud of you! #Rio2016
— Anil Kumble (@anilkumble1074) August 17, 2016
Congrats #SakshiMalik for the #Bronze @ #Rio2016 . #IND's daughter, we are proud of you.. Well done👍 pic.twitter.com/DHpEQWCRvX
— Rajyavardhan Rathore (@Ra_THORe) August 17, 2016
Finally Sakshi to the moment India eagerly waited for 12 days #SakshiMalik pic.twitter.com/qRGlj2QLI6
— Vikrant Yadav (@vik21_yadav) August 17, 2016
For a male dominated society, who often say "Not to cry like a girl" #Irony "Wrestle like a girl" #SakshiMalik
— Vijay Dangwal (@VjDangwal) August 17, 2016
The wait is over #SakshiMalik makes us proud. Our first medal,a bronze in womens wrestling #Rio2016 #KheloIndia pic.twitter.com/MFAUxoGMzo
— Vijay Kumar Singh (@Gen_VKSingh) August 17, 2016
Amazing performance throughout the day!!!! #SakshiMalik
— Heena sidhu (@HeenaSidhu10) August 17, 2016