Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

আমারিকার বিরুদ্ধে জিততে না পারলেও বিশ্বকাপে আশা বাঁচায়ি রাখল ভারতীয় মহিলা হকি দল

২০১৮ মহিলা হকি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলা হয়ে গেলেও জয়ের মুখ এখনও দেখতে পেল না ভারতীয় মহিলা হকি দল।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে হারতে হয় ভারতকে। এই পরিস্থিতিতে পুলের তৃতীয় ম্যাচে আমেরিকার বিরুদ্ধে জয় প্রয়োজন ছিল ভারতের। তবে জিততে পারল না ভারত। আমেরিকার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ভারতীয় মহিলা দল।

ম্যাচের ১১ মিনিটের মাথায় গোল করে আমেরিকাকে এগিয়ে দেন মারগক্স পাওলিনো। ম্যাচের ৩১ মিনিটে গোল করে ভারতকে সমতায় ফেরান অধিনায়ক রানি রামপাল। পেনাল্ট কর্নার থেকে গোল করে যান রানি।

গোল শোধ করার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় ভারত। কিন্তু এর পর একাধিক সুযোগ এলেও তা কাজে লাগাতে পেরনি ভারতের মেয়েরা।

ম্যাচের অন্তিমলগ্নে আমেরিকার গোলরক্ষক জ্যাকি ব্রিগস দুরন্ত সেভ না করলে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত ভারত। এই ম্যাচ ড্র করেও দু'পয়ন্ট নিয়ে নিজেদের আশা বাঁচিয়ে রাখল ভারতীয় মহিলা হকি দল। পুল 'বি'-তে তৃতীয়স্থানে রয়েছে ভারত। এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ আমেরিকা রয়েছে চতুর্থস্থানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 30, 2018, 0:38 [IST]
Other articles published on Jul 30, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+