Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

ডোপিং-র অভিযোগে ৪ বছরের জন্য নিষিদ্ধ ভারতীয় অ্যাথলিট

இலங்கைக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

ডোপ নেওয়ার অভিযোগে ভারতীয় স্প্রিন্টার নির্মলা শেওরানকে চার বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই অপরাধের জন্য ভারতীয় অ্যাথলিটের কাছ থেকে ২০১৭-র এশিয়ান চ্যাম্পিয়নশিপে জেতা দুটি সোনার পদকও ফেরত নেওয়া হবে বলে অ্যাথলেটিক্স ইন্টেগ্রিটি ইউনিটের তরফে জানানো হয়েছে।

২০১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার স্প্রিন্ট ও ৪X৪০০ মিটার রিলে ইভেন্টে সোনা জেতেন হরিয়ানার এই অ্যাথলিট। ২০১৮ সালে ভারতে হওয়া ট্র্যাক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন নির্মলা শেওরান। সেই সময় ডোপ পরীক্ষার জন্য ভারতীয় অ্যাথলিটের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এতদিন পর সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই নির্মলাকে চার বছরের জন্য ট্র্যাক থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ডোপ পরীক্ষার ফলে জানা গেছে, ড্রোস্টানোলোন ও মেটানোলোনের মতো স্টেরয়েড নেওয়ার অভ্যাস রয়েছে নির্মলা শেওয়ানের। তাঁর শরীরে অনিয়মিত রক্তচাপও পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে অ্যাথলেটিক্স ইন্টেগ্রিটি ইউনিট। ২৪ বছরের এই ভারতীয় অ্যাথলিটকে ২০১৮-র জুন মাস থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, October 9, 2019, 17:54 [IST]
Other articles published on Oct 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+