
কবে শুরু অলিম্পিক
জাপানের রাজধানী টোকিও-তে ২৪ জুলাই থেকে অলিম্পিক শুরু হওয়ার কথা। ৯ অগাস্ট শেষ হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। এখনও পর্যন্ত যা খবর, এবারের অলিম্পিকে মোট ২০৬টি দেশ অংশ নিতে পারে। অংশ নিতে পারেন ১১ হাজারেরও বেশি অ্যাথলিট।

করোনার ক্ষতিকারক প্রভাব
ভয়াবহ করোনা ভাইরাসে বিশ্বব্যাপী প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দেড় লক্ষেরও বেশি মানুষ। করোনার জেরে জাপানে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছে ৮০০-রও বেশি মানুষ। বিশ্বব্যাপী মোট ১১৭টি দেশে মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে।

অলিম্পিকের ভবিষ্যত
এমন ভয়াবহ পরিস্থিতিতে অলিম্পিক আয়োজন করা হলে ভাইরাস আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিভিন্ন মহলের। বিশেষ করে যেসব দেশে করোনার প্রভাব সবচেয়ে বেশি সেখানকার অ্যাথলিটদের প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধাদানের দাবি তোলা হয়েছে। এমন অবস্থায় অলিম্পিক বন্ধ কিংবা ফাঁকা স্টেডিয়ামে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

কী বলেছিলেন ট্রাম্প
করোনার জেরে অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে-কে ফোন করে ট্রাম্প এটাই বলার চেষ্টা করেন যে এমন এক ক্রীড়াযজ্ঞ ফাঁকা মাঠে আয়োজন করে কী লাভ!

অনড় আবে
করোনা নিয়ে নিষেধাজ্ঞা, পরামর্শ সত্ত্বেও টোকিও-তে যথা সময়ে অলিম্পিক হবে বলে জানিয়ে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এমনকী টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ারও কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। তিনি মনে করেন যে জুলাই-র মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।


Click it and Unblock the Notifications



















