Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

এই কারণে প্রিমিয়র ব্যাডমিন্টন লিগ থেকে নাম তুলে নিলেন কীদাম্বি শ্রীকান্ত

FIFA..வெளியேறும் நிலையில் அர்ஜென்டினா...வீடியோ

আসন্ন পঞ্চম মরসুমের ব্যাডমিন্টন প্রিমিয়র লিগ থেকে নাম তুলে নিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত।

২০২০ সালে টোকিও অলিপম্কিকে ফোকাস করতেই আইপিএলের ঢঙে ব্যাডমিন্টনের এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন তিনি। গত বছর পিবিএলে বেঙ্গালুরু ব়্যাপটার্স দলের হয়ে খেলে ট্রফি জিতেছিলেন শ্রীকান্ত। নতুন বছরে ২০ জানুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু।চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিজের নাম প্রত্যাহার প্রসঙ্গে ভারতীয় ব্যাডমিন্টন তারকা জানিয়েছেন, ' সামনে অনেকটা কঠিন পথ রয়েছে। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে ফোকাস করতেই এই মুহূর্তে পিবিএল থেকে নাম তুলে নিলাম। তবে ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরু ব়্যাপটার্সের সাফল্যের জন্য অনেক শুভকামনা রইল।'

সাম্প্রতিক সময়ে ফিটনেস নিয়ে বেশ সমস্যায় শ্রীকান্ত। ব্যাডমিন্টনে ছেলেদের ব়্যাঙ্কিংয়েও অনেকটা পিছিয়ে গিয়েছেন। এই মুহূর্তে ১১ নম্বরে রয়েছেন শ্রীকান্ত। শেষবার হংকং ওপেনে অংশগ্রহণ করে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছিলেন তিনি।

শুধু শ্রীকান্তই নয়, এবছর সাইনা নেহওয়ালও পিবিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে সাইনা একেবারেই ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেননা। সেকারণেই আন্তর্জাতিক টুর্নামেন্টে ফোকাস করতে ঘরোয়া এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন সাইনা। শ্রীকান্ত ও সাইনা নাম তুলে নেওয়ায় পিবিএল টুর্নামেন্টের জৌলুস কমল বলা চলে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, November 25, 2019, 21:00 [IST]
Other articles published on Nov 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+