
সিন্ধুর জয়
এ পর্যন্ত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ছয় বার অংশ নিয়েছেন ভারতের পিভি সিন্ধু। প্রতিবারই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে মহিলা শাটলার হিসেবে নতুন রেকর্ডের মালকিন হয়েছেন হায়দরাবাদি। বৃহস্পতিবার প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে বিশ্বের নবম, আমেরিকার বেইওয়েন ঝাং-র মুখোমুখি হন পঞ্চম সিন্ধু। চেনা মেজাজে মাত্র ৩৪ মিনিটে ম্যাচ জিতে নেন ভারতীয় শাটলার। ২১-১৪, ২১-১৬ গেমে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন ২৪ বছরের হায়দরাবাদি। সাই প্রণীতের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছন পিভি সিন্ধু।

সাইনার হার
ফিটনেসের অভাবে বেশ কিছু দিন ব্য়াডমিন্টন কোটের বাইরে ছিলেন। ফির এসেও দাগ কাটতে ব্যর্থ হচ্ছেন ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতের সাইনা নেহওয়াল। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে বিশ্বের ষোলো নম্বর, ডেনমার্কের মিয়া ব্লিচফেলডটের কাছে ২১-১৪, ২৫-২৭, ২১-১২ গেমে হেরে যান অষ্টম সাইনা।

বাইরে শ্রীকান্ত
ভারতের সাই প্রণীত ইন্দোনেশিয়ার অ্যান্টনি সিনিসুকা গিংটিংকে ২১-১৯, ২১-১৩ গেমে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেও, তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন কিদাম্বি শ্রীকান্ত। থাইল্যান্ডের কান্টাফোন ওয়াংচারোয়েনের কাছে ১৪-২১, ১৩-২১ গেমে হেরে প্রতিযোগিতার বাইরে চলে যান ভারতীয় শাটলার।


Click it and Unblock the Notifications



















