
করোনার প্রভাব
করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বিশ্বের ১৯২টি দেশে। মারণ ভাইরাসে বিশ্বব্যাপী সাড়ে ১৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ। আমেরিকায় মারণ ভাইরাসের বলি হয়েছেন ৪৫২ জন। আক্রান্ত হয়েছেন ৩৪ হাজারেরও বেশি মানুষ।

এই পরিস্থিতিতে অলিম্পিক সম্ভব নয়
এমন ভয়াবহ পরিস্থিতে আমেরিকার পক্ষে অলিম্পিকে অংশ নেওয়া কিংবা জাপানের পক্ষে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয় বলেই মনে করেন কিংবদন্তি মার্কিন অ্যাথলিট কার্ল লুইস। অলিম্পিকে ৯ বার সোনা জেতা কিংবদন্তি অ্যাথলিট মনে করেন, এই প্রতিযোগিতা এখনই বন্ধ করে দেওয়া উচিত। পরিবর্তে ২০২২ সালে শীত ও গ্রীষ্ককালীন অলিম্পিক একসঙ্গে আয়োজন করার পরামর্শ দিয়েছেন লুইস। তাতে অ্যাথলিটরা ২০২১-র বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অলিম্পিকের আসরে নামতে পারবেন বলেও মনে করেন মার্কিন ক্রীড়াবিদ।

বাতিল করা কোনও পথ নয়
কোনও অবস্থাতেই অলিম্পিক বাতিল করে দেওয়া উচিত নয় বলেই মনে করেন কার্ল লুইস। এই পরিস্থিতির জন্য কাউকে দোষারোপ না করে তিনি বলেছেন, সমস্যা সবার। সমস্যা থেকে বেরোতেও সবাইকে একজোট হতে হবে। এই পরিস্থিতিতে আদৌ আলিম্পিক আয়োজন করা সম্ভব কিনা, তাও একত্রে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন কার্ল লুইস।

লুইসের কেরিয়ার
আমেরিকার কিংবদন্তি অ্যাথলিট কার্ল লুইস ১৯৭৯ থেকে ১৯৯৬ সালের মধ্যে অলিম্পিকে ৯টি এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮টি সোনার পদক জেতেন। অলিম্পিকে সোনা জয়ে ঠিক তাঁর পিছনেই রয়েছেন জামাইকার কিংবদন্তি উসেইন বোল্ট (৮টি)। যদিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে লুইসের থেকে বেশি সোনা জিতেছেন বোল্ট (১১টি)।


Click it and Unblock the Notifications



















