
তিরন্দাজি
১) ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের ঢাকায় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি চ্যাম্পিয়নশিপ স্থগিত করা হয়েছে।
২) সাংহাই-তে ৪ থেকে ১০ মে পর্যন্ত হওয়ার কথা ছিল তিরন্দাজির বিশ্বকাপ। করোনা ভাইরাসের জন্য তা বাতিল করা হয়েছে।

অটো রেসিং
১) ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয় গ্রাঁ পিক্স বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে বাহারিন ও চাইনিজ গ্রাঁ পিক্স।
২) সানয়া ও জার্কাতা ই-পিক্স বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে রোম ই-পিক্স।

ব্যাডমিন্টন
১) হাইনানে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।
২) বাতিল করা হয়েছে জার্মান ওপেন।
৩) করোনার জেরে স্থগিত করা হয়েছে পোলিশ ওপেন ও ভিয়েতনাম ইন্টারন্য়াশনাল চ্যালেঞ্জ।
৪) চিন থেকে মানিলায় তুলে নিয়ে যাওয়া হয়েছে ২১ এপ্রিল থেকে শুরু হতে চলা এশিয়া চ্যাম্পিয়নশিপ।

বাক্সেটবল
১) ১১ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টিং ইভেন্ট এনবি-র। করোনার জেরে তা বাতিল করা হয়েছে।
২) ১৮ থেকে ২২ মার্চ পর্যন্ত ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলা ৩x৩ অলিম্পিক কোয়ালিফায়ার স্থগিত করা হয়েছে।

ফুটবল
১) বিশ্বের অন্যতম প্রাচীন তথা জনপ্রিয় ফুটবল লিগ সিরি এ, করোনা ভাইরাসের জন্য স্থগিত করা হয়েছে।
২) একই কারণে দুই সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে লা লিগা।
৩) চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ স্থগিত করে দেওয়া হয়েছে।
৪) ফাঁকা স্টেডিয়ামে হবে বুন্দেশলিগার সব ম্যাচ।
৫) এশিয়া, ইউরো এবং বিশ্বকাপ ফুটবল কোয়ালিফায়ারের বেশকিছু ম্যাচ বাতিল ও স্থগিত করা হয়েছে।
৬) শনিবার ফাঁকা স্টেডিয়ামে আইএসএল ফাইনাল হওয়ার কথা।
৭) আই লিগের বাকি সব ম্যাচও হবে ফাঁকা স্টেডিয়ামে।

ক্রিকেট
১) বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএল ১৭ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ২৯ মার্চের পরিবর্তে টুর্নামেন্ট শুরু হবে ১৫ এপ্রিল।
২) ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে অবশিষ্ট দুটি ওয়ান ডে (লখনৌ ও কলকাতা) ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে হবে বলে জানানো হয়েছে।
৩) করোনার জন্য বাতিল ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার টেস্ট সিরিজ।
৪) অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যে ওয়ান ডে সিরিজও রুদ্ধদ্বার হবে বলে জানানো হয়েছে।

শ্যুটিং
১) দিল্লিতে ১৫ থেকে ২৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্যুটিং বিশ্বকাপ। তা পিছিয়ে ৫-১২ মে ও ২ থেকে ৯ জুনে নির্ধারিত করা হয়েছে।
২) টোকিও-তে ১৬ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা অলিম্পিক টেস্ট ইভেন্ট বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

টেনিস
এটিপি ও ওয়ার্ল্ড ট্যুরের বেশকিছু ইভেন্ট করোনা ভাইরাসের জন্য হয় স্থগিত, নয় বাতিল করা হয়েছে।


Click it and Unblock the Notifications



















