
পিঙ্কি রাণি জাঙরা (৫১ কেজি)
৫১ কেজি বিভাগে অষ্টম স্থানে আছেন পিঙ্কি রাণি জাঙরা।

মণিশা মৌন (৫৪ কেজি)
৫৪ কেজি বিভাগে পিঙ্কি র মতোই অষ্টম স্থান পেয়েছেন এশিয়ার রুপো জয়ী মণিশা মৌন।

সোনিয়া লাথের (৫৭ কেজি)
৫৭ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রাক্তন রুপোজয়ী সোনিয়া লাথেরেরের ২০১৮ সালটা ভাল যায়নি। এশিয়াড গেমসে পদক পাননি তিনি। তবে এ সত্ত্বেও তিনি তাঁর বিভাগে দ্বিতীয় স্থানে আছেন।

সিমরণজিত কৌর (৬৪ কেজি)
বিশ্বচ্যাম্পিয়নশিপে ৬৪ কেজি বিভাগে ব্রোঞ্জজয়ী সিমরণজিত কৌর তাঁর বিভাগে চতুর্থ স্থান পেয়েছেন। আর এই বিভাগেই ১৬ নম্বর স্থানে আছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এল সরিতা দেবী।

লাভলিনা বোর্গোহাইন (৬৯ কেজি)
৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জজয়ী লাভলিনা বোর্গোহাইন পেয়েছেন পঞ্চম স্থান।


Click it and Unblock the Notifications













