মুম্বইয়ের বৃষ্টিতে নাজেহাল অবস্থা সকলেরই, তা সে সাধারণ মানুষ হন বা সেলিব্রিটি। বিপদ কীভাবে আটকাবেন পথ খুঁজছেন সকলেই। তা বলে লারা দত্ত যেভাবে বিপদ আটকালেন তাতে বিপদ বাড়ল বই কমল না। উল্টে স্বামী মহেশ ভূপতির দীর্ঘদিন ধরে অর্জন করা সম্মান কার্যত জলে ভাসিয়ে দিলেন এই বলিউড অভিনেত্রী।
লাগাতার বৃষ্টিতে মহেশের বাড়ির বাইরেও জল দাঁড়িয়ে যায়। ঘরে জল ঢোকা আটকাতে বাড়ির দরজায় অসংখ্য তোয়ালে দিয়ে আটকে দেন লারা দত্ত। তোয়ালেগুলো কিন্তু যে সে তোয়ালে নয়। বিভিন্ন গ্র্যান্ডস্ল্যামে খেলে স্মারক হিসেবে যে তোয়ালে গুলি মহেশ অর্জন করেছিলেন এগুলো সেই তোয়ালে। লারা শুধু কান্ডটি ঘটিয়েই শান্ত থাকেননি। নিজের টুইটার হ্যান্ডেলে গোটা ঘটনাটি বর্ণনা করে স্বামীকে নিজের 'বুদ্ধি'র পরিচয় দিয়েছিলেন।
Putting our Wimbledon,US Open, Aus Open &French Open towels to good use!😄@Maheshbhupathi #MumbaiRain.Stay safe & indoors if possible folks!🙏 pic.twitter.com/uEV30SPfT5
— Lara Dutta Bhupathi (@LaraDutta) August 29, 2017
এর ফলে যা হওয়ার তাই হল। রেগে আগুন মহেশ ভূপতি। তিনিও টুইটারেই নিজের রাগের প্রকাশ ঘটান। দীর্ঘদিন ধরে যে সম্মান অর্জন করেছেন, তা নিয়ে এভাবে প্রকাশ্যে ছেলেখেলা করায় তিনি মর্মাহত হয়ে পড়েন। ফলে পারিবারিক কলহ সোশ্যাল সাইটে-র আঙিনায় আসে।
Are u kidding me !!!! That's years of hard work 😡😡😡 https://t.co/3ihImzbOWa
— Mahesh Bhupathi (@Maheshbhupathi) August 29, 2017
মহেশ ভূপতির সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দেওয়ায় তাঁর ভক্তরাও বেজায় চটেছেন এবং নিজেদের রাগ উগড়ে দিয়েছেন সোশ্যাল সাইটে।