কমনওয়েলথ গেমসে ভারতের স্বর্ণ বিজয় অব্যাহত। প্রতিযোগিতার দশম দিনে বক্সিং-এ সোনা আনলেন মেরি কম। তিনি মহিলাদের ৪৫-৪৮ কেজি বিভাগে এই সোনা জেতেন। নর্দান আয়ারল্য়ান্ডের ক্রিস্টিনা ও'হারা-কে তিনি হারান। খেলার ফল ৫-০।
মেরি কমের সোনা জয়ের খবর টুইটারে শেয়ার করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।
Heartiest congratulations to @MangteC for bagging Gold in Women 45-48kg final . A true legend of Indian sports. #GC2018Boxing #GC2018 pic.twitter.com/3gamEhd82p
— VVS Laxman (@VVSLaxman281) April 14, 2018
মেরি কমের এই সোনা জয়ের সঙ্গে সঙ্গে ভারত ১৮টি সোনা নামের পাশে লিখে নেয়। ভিভিএস লক্ষণের সঙ্গে সঙ্গে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ, আরএক ক্রিকেটার মহম্মদ কাইফও মেরি কমকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
'Never Buy Gold, Simply Earn It'- Mary Kom@MangteC believes in earning 🥇 for #India and she did that exactly today by winning a🥇 in women's 48 kg at #CWG2018.
— SAIMedia (@Media_SAI) April 14, 2018
You are an inspiration! #GC2018Boxing #IndiaAtCWG #CWG2018 #SAI pic.twitter.com/GR4BPIAkni
A #Golden dream come true for @MangteC and #TeamIndia!
— IOA - Team India (@ioaindia) April 14, 2018
35 year old boxing legend #MaryKom bags a Gold 🥇 in her debut #GC2018Boxing Women's 45-48kg Final Bout at the #GC2018 #CommonwealthGames
She beat #KristinaOHara of #TeamNIR by unanimous decision! #Congratulations Champion! pic.twitter.com/mFgzuIltag
কমনওয়েলথ গেমসে এদিনের শুরুতে অবশ্য হতাশ করেছে ভারতীয় পুরুষ হকি দল। ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে তারা ইংল্য়ান্ডের কাছে ০-৬ ফলে হেরেছে। এরফলে ভারতীয় হকি দল চতুর্থস্থানে শেষ করল। ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলস সেমিফাইনালে ভারতের অশ্বিনী পুনাপ্পা ও সিক্কি রেড্ডি জুটি ২১-১৭ ফলে মালেশিয়ার মেই কুয়ান চাউ এবং ভিবিয়ান হো-র বিরুদ্ধে এগিয়ে ছিলেন।