Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

বানভাসি মুম্বইকে চিয়ার আপ করছেন অমিতাভ থেকে সচিন, বন্যার ভিডিও পোস্ট সেলিব্রিটিদের

By Debalina Dutta

বানভাসি মুম্বই। ২০০৫ সালের বন্যার পর ফের একবার বিপর্যস্ত দেশের বাণিজ্যিক রাজধানী। রাস্তাঘাট জলমগ্ন। বাড়ি থেকে বেরোলেই যেন নদী। এই অবস্থায় টুইটারে সক্রিয় তাবড় সেলিব্রিটরা। টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

রাজ্যের বন্যা পরিস্থিতিতে পুলিশরা যেভাবে সক্রিয় ভূমিকা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন তার প্রশংসা করেছেন, দেবেন্দ্র ফড়নবীশ , পাশাপাশি মুম্বই পুলিশকে প্রতি মুহূর্তের পরিস্থিতির আপডেট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

একইরকম ভাবে মুম্বইয়ের এই পরিস্থিততে চুপ নেই বলিউডও। বিগ বি সিরিজ অফ টুইট করেছেন। যেমন মুম্বই পুলিশের কাজের প্রশংসা করেছেন তেমনিই মুম্বইয়ের জনগণের ফাইটিং স্পিরিটেরও প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন।

amitabh bacchan

তবে সামাণ্য ইয়ার্কিও করেছেন বিগ বি। আসলে গোটা মুম্বইতেই এখন জলছবি। তাই অমিতাভ বলেছেন, এই মুহূর্তে রিয়াল এস্টেটের বাজারে মুম্বইয়ের জমি অগ্নিমূল্য। কারণ সব বাড়িই এখন 'সি ফেসিং' অর্থাৎ সমুদ্রমুখী।

প্রাক্তন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের তারকা ছেলে রীতেশ দেশমুখ মুম্বইয়ের যে ভিডিও পোস্ট করছেন ,তা দেখলে মনে হবে কোনও পাহাড়ি এলাকায় বেড়াতে গেছেন। আর ঝর্ণা পড়ছে। আসলে এটা মুম্বইয়ের লোকাল ট্রেন স্টেশনের ছবি।

হলিউডের শত ব্যস্ততার মধ্যেই গণেশ পুজো উপলক্ষ্যে মুম্বই ফিরেছিলেন পিজি চপস। মুম্বইয়ের বৃষ্টিতে তিনিও সাধারণ মানুষদের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। সবাইকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

দীপিকা পাড়ুকোনও একইরকম ভাবে মুম্বইবাসীকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন।

বৃষ্টির মধ্যেই কাজের জন্য বেরিয়েছিলেন অভিনেতা অনুপম খের।মাঝপথেই রাস্তার জলে আটকে যায় তাঁর গাড়ি। সেই ছবি পোস্ট করেই মুম্বই বন্যার আদর্শ বর্ণনা দিয়েছেন অনুপম খের।

ক্রীড়া ব্যক্তিত্বরাও একইভাবে মুম্বইয়ের বন্যা পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। মুম্বই পুলিশের কাজের প্রশংসা করার পাশাপাশি সকলকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন সচিন- সেওয়াগ- কাইফরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 30, 2017, 11:50 [IST]
Other articles published on Aug 30, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+