
প্রথম গেম
শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত স্পিরিট ধরে রাখতে পারেননি ভারতীয় শাটলার পারুপল্লী কাশ্যপ। প্রথম গেমে এক সময় ১৮-১০ পয়েন্টে এগিয়ে যান বিশ্বের এক নম্বর তারকা কেনটো মোমোটা। সেখান থেকে ওই গেমে আর ফিরতে পারেননি ৩৩ বছরের হায়দরাবাদি শাটলার। ২১-১৩ পয়েন্টে প্রথম গেম জিতে নেন জাপানি তারকা।

দ্বিতীয় গেম
দ্বিতীয় গেমে বাঁ-হাতি কেনটো মোমোটা এক সময় ৭-২ পয়েন্টে এগিয়ে যান। পারুপল্লী কাশ্যপ ফিরে আসার লড়াই করলেও শেষ পর্যন্ত পারেননি। দ্বিতীয় গেম ২১-১৫ পয়েন্টে হারেন ভারতীয় শাটলার।

কাশ্যপের প্রতিক্রিয়া
কোরিয়া ওপেনের সেমি ফাইনালে হারের পর জাপানি প্রতিপক্ষ কেলটো মোমোটাকে ফুল মার্কস দিয়েছেন ভারতের পারুপল্লী কাশ্যপ। স্বীকার করেছেন, বিশ্বের এক নম্বর টেনিস তারকার বিরুদ্ধে তিনি নিজের সেরাটা দিতে পারেননি।


Click it and Unblock the Notifications




















