বিয়েটা সেরে ফেললেন ভারতীয় ব্য়াডমিন্টন তারকা জুটি সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্যপ। শুক্রবার (১৪ ডিসেম্বর) টুইটারে বিয়ের ছবি দিয়ে নিজেই 'জাস্ট ম্য়ারেড' জানিয়ে দিলেন সাইনা। তাঁদের বিবাহের অনুষ্ঠানে তাদের কোচ পুল্লেলা গোপীচাঁদ তো ছিলেনই, ছিলেন বেশ কিছু মন্ত্রী ও অন্যান্য ক্ষেত্রের সেলিব্রিটিরা।
পুল্লেলা গোপীচাঁদের কাছেই ২০০৫ সাল থেকে দুজনে প্রশিক্ষণ নিয়েছেন। আর গত ১০ বছর ধরে মিডিয়া -চক্ষুর আড়ালে দিব্যি গড়ে উঠেছিল তাদের সম্পর্ক। তাঁদের বিয়েতে অভিনেতা চিরঞ্জিবি থেকে শুরু করে ইএসএল-এর গভর্নর নরসিংহন, প্রাক্তন ক্রিকেটার চামুন্ডেশ্বরনাথ, পিবিএল ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ হান্টার্স-এর মালিক বিআরকে রাও সহ অনেক বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত ছিলেন। ছিলেন তেলেঙঅগানার এমএলএ কেটি রামা রাও-ও।
Best match of my life ❤️...#justmarried ☺️ pic.twitter.com/cCNJwqcjI5
— Saina Nehwal (@NSaina) December 14, 2018
তবে বিয়ে সেরে ফেললেও মধুচন্দ্রিমায় যাওয়ার জন্য সময় নেই তাঁদের হাতে ২০ ডিসেম্বর থেক শুরু হয়ে যাচ্ছে পিবিএল। তারপরই টোকিও অলিম্পিকের প্রস্তুতি শুরু হয়ে যাবে। অলিম্পিকে একটি ব্রোঞ্জ পদক আছে সাইনার। কিন্তু তাঁর পকের খিদে তাতে মেটেনি। 'স্বামী' কাশ্য়পের কোচিং-এ সেই সাফল্য আসে কিনা সেটাই দেখার।