|
সাইনা নেহওয়াল
তেলাঙ্গানার তরুণী চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে হত্যার দশ দিনের মধ্যেই চার অভিযুক্তকে গুলি করে হত্যা করে পুলিশ। প্রশাসনের তরফে অনিচ্ছাকৃত এনকাউন্টার বলে দাবি করা হলেও সাইবেরাবাদ পুলিশে মুগ্ধ গোটা দেশ। ২০১২ সালের অলিম্পিকে ব্রোঞ্জজয়ী হায়দরাবাদী শাটলার সাইনা নেহওয়াল, তাঁরই রাজ্যের পুলিশের প্রশংসায় পঞ্চমুখ।
|
রাজ্যবর্ধন সিং রাঠোর
অলিম্পিকে ভারতকে ব্রোঞ্জ পদক দেওয়া তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর সাইবেরাবাদ পুলিশকে এই কাজের জন্য অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। এই ঘটনা প্রমাণ করে যে দুষ্টকে দমন করার জন্য এ দেশে ভালোরা বেঁচে আছে, টুইটারে লিখেছেন রাজ্যবর্ধন।
|
জোয়ালা গুট্টা
ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টার প্রশ্ন, এই ঘটনা কী ভবিষ্যতে ধর্ষকদের রুখবে? দেশের সব ধর্ষকের সঙ্গে একই আচরণ করা হবে, টুইটারে এই প্রশ্নও তুলেছেন জোয়ালা গুট্টা।
|
হরভজন সিং
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ও সাইবেরাবাদ পুলিশের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। এমন ঘটনার পর আর কেউ ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করার সাহস পাবে না বলেও টুইটারে লিখেছেন হরভজন সিং।
|
ববিতা ফোগাত
ভারতের মহিলা কুস্তিগীর ববিতা ফোগাতও এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন। লিখেছেন, 'ঠোক দিয়া ঠিক কিয়া'।
|
গৌতম গম্ভীর
তেলাঙ্গানার ঘটনার প্রেক্ষিতে বিচারব্যবস্থায় সংশোধনের দাবি তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। অভিযুক্তরা সত্যিই পুলিশের অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করলে, তাদের উচিত শাস্তি মিলেছে বলে মনে করেন গম্ভীর।


Click it and Unblock the Notifications
















