
প্রথম ও দ্বিতীয় গেম
কোরিয়া ওপেনের প্রথম রাউন্ডে স্থানীয় শাটলার কিম গা ইয়ুনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সাইনা নেহওয়াল। প্রথম গেম ২১-১৯ পয়েন্টে জেতেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে তিনি পরাজিত হন। ওই গেম ২১-১৮ পয়েন্টে হারেন সাইনা।

তৃতীয় গেম
তৃতীয় গেমে ৮-১ পয়েন্টে পিছিয়ে যান সাইনা নেহওয়াল। সেই সময় তাঁর শরীরে পুরনো চোট চাগার দেয়। ফলে ম্যাচ থেকে অবসৃত হন সাইনা নেহওয়াল।

কাশ্যপের জয়
তাইওয়ানের লু চিয়া হুং-কে ২১-১৬, ২১-১৬ পয়েন্টে হারিয়ে কোরিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছন সাইনা নেহওয়ালের স্বামী তথা ভারতীয় শাটলার পারুপাল্লী কাশ্যপ।


Click it and Unblock the Notifications
















