Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

মালেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল

২০২০-র শুরুটা ভালো ভাবেই হল বিশ্বজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু ও সাইনা নেহওয়ালের। দু-জনেই মালেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে পৌছে গিয়েছেন। যদিও দ্বিতীয় রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় শাটলার সমীর বর্মা।

সিন্ধুর জয়

সিন্ধুর জয়

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার পিভি সিন্ধু ২০১৯-র শেষটা খুব একটা ভালো না হলেও, দাপট নিয়েই ২০২০-তে অভিযান শুরু করেছেন। মালেশিয়া মার্স্টার্সের দ্বিতীয় রাউন্ডে মাত্র ৩৪ মিনিটে জাপানি প্রতিপক্ষ আয়া ওহোরি-কে হারিয়েছেন বিশ্বের ছয় নম্বর শাটলার। খেলার ফল ২১-১৯ ও ২১-১৫। প্রথম রাউন্ডের ম্যাচও মাত্র ৩৫ মিনিটে জেতেন ভারতীয় শাটলার।

কোয়ার্টারে সাইনা

কোয়ার্টারে সাইনা

বড় টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার অভ্যাস ইতিমধ্যেই কাটিয়ে উঠেছেন সাইনা নেহওয়াল। দুর্দান্ত ছন্দে খেলে মালেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গিয়েছেন ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয়। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে থাইল্যান্ডের আন সে ইয়ং-কে ২৫-২৩ ও ২১-১২ পয়েন্টে হারিয়েছেন সাইনা।

 প্রতিপক্ষ মারিন

প্রতিপক্ষ মারিন

মালেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে স্পেনের কারোলিনা মারিনের মুখোমুখি হতে চলেছেন বিশ্বের ৯ নম্বর শাটলার সাইনা নেহওয়াল। ২০১৬-র অলিম্পিকে সোনাজয়ী প্রতিপক্ষকে সাইনা কতটা বেগ দিতে পারেন, সেদিকেই তাকিয়ে ক্রীড়া বিশ্ব।

হারলেন সমীর

হারলেন সমীর

মালেশিয়া মার্স্টার্সের দ্বিতীয় রাউন্ডে স্থানীয় শাটলার লি জি জিয়ার কাচে ১৯-২১ ও ২০-২২ পয়েন্টে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতের সমীর বর্মা। মাত্র ৫২ মিনিটে হার স্বীকার করেন ভারতীয় শাটলার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 9, 2020, 14:41 [IST]
Other articles published on Jan 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+