Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

পিভি সিন্ধুর পর ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে ভারতের সাইনা নেহওয়াল

বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধুর পর ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতের সাইনা নেহওয়াল। হংকং-র এনগান ই চেউং-কে স্ট্রেট গেমে হারিয়েছেন হায়দরাবাদি শাটলার। পুরুষদের বিভাগে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ভারতের শুভঙ্কর দে।

চলতি মাসের শুরুতে ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন সাইনা। একের পর এক ব্যর্থতার পর সাইনা যে ঘুরে দাঁড়াতে মরিয়া, ফ্রেঞ্চ ওপেনের প্রথম ম্যাচে তাঁর শরীরি ভাষাতে চোখে পড়ে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক রণনীতি নিয়ে কোর্ট রীতিমতো শাসন করতে শুরু করেন হায়দরাবাদি শাটলার। চেনা মেজাজে ধরা দেন ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয়।

ম্যাচের প্রথম গেমে সাইনা নেহওয়ালকে কড়া টক্কর দেন হংকং-র এনগান ই চেউং। দীর্ঘ লড়াইয়ের পর ২৩-২১ পয়েন্টে প্রথম গেম জিতে নেন বিশ্বের ৯ নম্বর ভারতীয় শাটলার। তবে দ্বিতীয় গেমে ম্যাচ নিজের দখলে নিয়ে নেন সাইনা। ২১-১৭ পয়েন্টে ওই গেম জেতেন হায়দরাবাদি। সাইনা নেহওয়ালের মতো ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌছেছেন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধুও।

পুরুষদের বিভাগে বিশ্বের ৪২তম ভারতীয় শাটলার শুভঙ্কর দে, বিশ্বের ১৭ নম্বর, ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোকে ১৫-২১, ২১-১৪, ২১-১৭ ফলে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, October 24, 2019, 8:33 [IST]
Other articles published on Oct 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+