Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারের জন্য 'বাজে আম্পায়ারিং'কে দায়ী করলেন সাইনা

নবম বারের জন্য বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারলেন না ভারতের সাইনা নেহওয়াল। এবারও টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে যেতে হয় হায়দরাবাদি শাটলারকে। তবে এই হারের জন্য নিজের থেকেও টুর্নামেন্টের 'বাজে আম্পায়ারিং'কে দায়ী করেছেন ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয়। একই সুরে কথা বলেছেন সাইনার স্বামী তথা দেশের ব্যাডমিন্টন তারকা পারপাল্লী কাশ্যপও।

সাইনার হার

ফিটনেসের অভাবে বেশ কিছু দিন ব্য়াডমিন্টন কোটের বাইরে ছিলেন। ফিরে এসেও দাগ কাটতে ব্যর্থ হচ্ছেন ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতের সাইনা নেহওয়াল। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে বিশ্বের ষোলো নম্বর, ডেনমার্কের মিয়া ব্লিচফেলডটের কাছে ২১-১৪, ২৫-২৭, ২১-১২ গেমে হেরে যান অষ্টম সাইনা। অভিযোগ, সেই লড়াইয়ে দুটি ম্যাচ পয়েন্ট থেকে বঞ্চিত হন সাইনা।

হতাশা ও আক্রমণ

বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের হারের জন্য 'বাজে আম্পায়ারিং'কে দায়ী করেছেন ২০১৫ সালে টুর্নামেন্টে রূপো জয়ী ভারতীয় শাটলার। লাইন আম্পায়ারের সঙ্গে কথা না বলে ম্যাচ আম্পায়ার তাঁকে দুটি ম্যাচ পয়েন্ট থেকে বঞ্চিত করায় তিনি হতাশ হয়েছেন বলে জানিয়েছেন সাইনা নেহওয়াল।

কাশ্যপের প্রতিক্রিয়া

কাশ্যপের প্রতিক্রিয়া

স্ত্রী সাইনা নেহওয়ালের সঙ্গে এই বঞ্চনা মেনে নিতে পারেননি ভারতের ব্য়াডমিন্টন তারকা পারপাল্লী কাশ্যপ। সাইনার এই পরিণতির জন্য টুইটারে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আম্পায়ারিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন কাশ্যপ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 23, 2019, 18:12 [IST]
Other articles published on Aug 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+