Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

প্রো ব্য়াডমিন্টন লিগে চ্য়াম্পিয়ন বেঙ্গালুরু! কিদম্বির নেতৃত্বে রকেটের উড়ান থামাল র‌্যাপ্টর্স

প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ (পিবিএল) ২০১৮-১৯ চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু র‌্যাপ্টর্স। ফাইনালে বেঙ্গালুরুর কান্তিরাভা ইন্ডোর স্টেডিয়ামে তারা মুম্বই রকেটসকে ৪-৩ ফলে হারিয়ে দিল। কিদম্বি শ্রীকান্ত, ভু জি ট্র্যাং এবং পুরুষের ডাবলস জুটি মহম্মদ আহসান এবং হেন্ড্রা সাতিয়াওয়ান নিজেদের ম্য়াচগুলি জিতে বেঙ্গালুরুকে প্রথমবার পিবিএল ট্রফি জেতান।

মুম্বই রকেটস-এর হয়ে অবশ্য সমীর ভার্মা রুখে দাঁড়িয়েছিলেন। তিনি বি সাই প্রণীতকে পুরুষদের সিঙ্গলস ম্য়াচে হারিয়ে দেন। কিন্তু র‌্যাপ্টর্স-এর ডাবল জুটি শেষ পর্যন্ত মুম্বইয়ের দলটিকে আশাহত করে। তবে এদিন বেঙ্গালুরুকে জয়ের দিশা দেখান তাদের মার্কি খেলোয়াড় কিদম্বি শ্রীকান্ত।

ফাইনালের প্রথম ম্যাচটি ছিল মিক্সড ডাবলস। মুম্বইয়ের কিম গি জুং ও পিয়া জেবাদিয়া জুটি বেঙ্গালুরুর মার্কাস এলিস ও লরেন স্মিথ জুটিকে ১৫-৮, ১৫-১৪ ফলে হারিয়ে দেন। ম্য়াচটি ট্রাম্প ম্য়াচ হওয়ায় এই জয়ের ফলে প্রথম টাইয়ের পর মুম্বই রকেটস ২-০ ফলে এগিয়ে গিয়েছিল।

এখান থেকে বেঙ্গালুরুকে লড়াইতে ফেরান শ্রীকান্ত। পুরুষদের সিঙ্গলস ম্যাচে মুম্বইয়ের অ্যান্ডার্স আন্তনসেন-কে তিনি ১৫-৭, ১৫-১০ ফলে উড়িয়ে দেন। এরপর মহিলাদের সিঙ্গলস ম্যাচে বেঙ্গালুরুকে জয় এনে দেন ভু জি ট্র্যাং-ও। মুম্বইয়ের শ্রীয়াংশি পরদেশী-কে তিনি স্ট্রেট গেমে পরাজিত করেন। এটি বেঙ্গালুরুর ট্রাম্প ম্যাচ হওয়ায় ফলাফল দাঁড়ায় তাদের পক্ষে ৩-২।

এর পরের পুরুষদের সিঙ্গলস-এ বি সাই প্রণীতের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মুম্বইয়ের হয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন সমীর ভার্মা। ফলে ফলাফল ৩-৩ হয়ে গিয়েছিল। শেষ ম্য়াচ অর্থাত পুরুষদের ডাবলস নির্ণায়ক হয়ে দাঁড়ায়। জমজমাট উত্তেজনার মধ্যে ১৫-১৩ ও ১৫-১০ ফলে ম্য়াচ জিতে বেঙ্গালুরুকে প্রথমবার চ্যাম্পিয়ন কে তাদের ডাবলস জুটি।

টুর্নামেন্টে একটিও ম্য়াচ না হেরে অপরাজিত থাকেন কিদম্বি শ্রীকান্ত। তিনিই এই বছর প্রো ব্যাডমিন্টন লিগের সেরা খেলোয়াড় (স্ট্যান্ডআউট প্লেয়ার) নির্বাচিত হন।

এই নিয়ে চার বারের লিগে চতুর্থ চ্য়াম্পিয়ন পেল পিবিএল। বেঙ্গালুরু র‌্যাপ্টর্স-এর আগে একবার করে পিবিএল চ্য়াম্পিয়ন হয়েছে চেন্নাই স্ম্যাসার্স, দিল্লি ড্যাশার্স এবং হায়দরাবাদ হান্টার্স।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 14, 2019, 12:16 [IST]
Other articles published on Jan 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+