Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

সিন্ধুর হাতে পরাস্ত মারিন! পিবিএল-এর শুরুটা ভাল হল না পুনের নতুন দলের

শনিবার হায়দরাবাদে পিবিএল ২০১৮-১৯-এর জমজমাট ম্য়াচে ফের চিরপ্রতিদ্বন্দ্বী ক্য়ারোলিন মারিনকে ২-১ গেমে হারিয়ে দিলেন পিভি সিন্ধু। তাঁর দল ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন হায়দরাবাদ হান্টার্সও প্রথম দিন ৪-০ ফলে হারিয়ে দিল পিবিএল-এর নবাগত দল পুনে সেভেনএসেসকে।

এদিন মুম্বইয়ের ওরলির ন্য়াশনাল স্পোর্টস ক্লাব অব ইন্ডিয়াতে প্রথম ম্য়াচটি ছিল পুরুষদের সিঙ্গলস। এই ম্যাচে মারিনের নেতৃত্বাধীন পুনে নামিয়েছিল তরুণ ভারতীয় শাটলার লক্ষ্য সেনকে। আর হায়দরাবাদের হয়ে খেলেন মার্ক। প্রথম গেমটি ১৪-১০ ফলে জিতে নেন লক্ষ্য। তবে পরের দুটি গেমে ডাচ শাটলার মার্ক দারুণ প্রত্য়াবর্তন ঘটিয়ে ১৫-১২ ও ১৫-১৪ ফলে জিতে নেন।

হায়দরাবাদ ১-০ ফলে এগিয়ে যাওয়ার পর পুরুষদের ডাবলসে নামেন পিনের চিরাগ শেঠি ও মাতিয়াস বোস এবং হায়দরাবাদের কিম সা রাং ও বোদিন ইসারা জুটি। এই ম্য়াচেও পুনে প্রথম গেম ১৫-১৩ ফলে জিতে নিয়েছিল। এরপর পরের দুটি গেম হান্টার্সা জিতে নেয় ১৫-১০ ও ১৫-১৩ ফলে। কাজেই সিন্ধু কোর্টে নামার আগেই তাঁর দল এগিয়ে যায় ২-০ ফলে।

এরপর পুরুষদের দ্বিতীয় সিঙ্গলস-এ হায়দরাবাদের লি হিউন-এর বিরুদ্ধে স্ট্রেট গেমে পরাজিত হন পুনের ব্রাইস। ম্যাচের ফল ১৫-১৪, ১৫-১২।

সিন্ধু বনাম মারিন ম্য়াচে টান টান উত্তেজনার মধ্য়ে প্রথম গেমটি মারিন জিতে নিয়েছিলেন ১৫-১১ ফলে। এরপরের সেটে দারুণভাবে ফিরে আসেন সিন্ধু। দ্বিতীয় সেট তিনি জিতে নেন ১৫-৮ ফলে। তৃতীয় তথা শেষ গেমে তাঁর পক্ষেই ফল হয় ১৫-১২। কাজেই প্রথম ম্যাচ জিতে যায় হায়দরাবাদ হান্টার্স।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, December 22, 2018, 23:34 [IST]
Other articles published on Dec 22, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+