Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

আজ ফের পিভি সিন্ধু বনাম ক্যারোলিন মারিন! কখন, কোথায় দেখা যাবে পিবিএল ২০১৮-১৯-এর উদ্বোধনী ম্য়াচ

শনিবার (২২ ডিসেম্বর) মুম্বইয়ের ওরলিতে, ন্য়াশনাল স্পোর্টস ক্লাব অব ইন্ডিয়াতে হায়দরাবাদ স্ম্যাশার্স বনাম পুনে সেভেনএসেস-এর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রো ব্য়াডমিন্টন লিগ (পিবিএল) ২০১৮-১৯। এই বছর হায়দরাবাদ স্ম্যাশার্স-এ রয়েছেন পিভি সিন্ধু আর নতুন দল পুনে সেভেনএসেস-এর হয়ে খেলবেন ক্যারোলিন মারিন। কাজেই একেবারে প্রথম দিন থেকেই জমে উঠবে পিবিএল-এর চতু্র্থ সংস্করণ।

বিডব্লুএফ সার্কিটে সিন্ধু ও মারিনের মুখোমুখি দ্বৈরথে এগিয়ে ৭-৫ ফলে এগিয়ে আছেন মারিন। পিবিএল-এ তাঁরা মুখোমুখি হয়েছেন ২বার। ২বারই জিতেছেন মারিন। ফলে সব মিলিয়ে কোর্টের বাইরের বন্ধু এবং কোর্টের ভিতরের দুর্দান্ত এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ৯-৫ ফলে এগিয়ে আছেন স্প্যানিশ শাটলার।

২০১৮ সালটা সিন্ধুর জন্য ভাল যায়নি। এমনিতেই বিডব্লুএফ-এর নিয়মিত প্রচিযোগিতাগুলির সঙ্গে কমনওয়েল্থ গেমস ও এশিয়ান গেমস খেলতে হয়েছে। ৬টি প্রতিযোগিতার ফাইনালে উঠেও শেষ বাধা টপকাতে পারেননি তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে হারতে হয়েছে এই মারিনের বিরুদ্ধেই।

তবে বছরের শেষটা সিন্ধু বিডব্লুএফ ট্যুর ফাইনাল জিতে দারুণভাবে শেষ করেছেন। এই প্রতিযোগিতায় তিনি বর্তমান বিশ্বক্রমতালিকায় ১ নম্বরে থাকা তাই জু ইং, বিশ্বক্রমতালিকায় ২ নম্বর আকানে ইয়ামাগুচি-সহ নোজোমি ওকুহারা, রতচানোক ইন্টাননদের মতো প্রথম দশে থাকা তারকা শাটলারদের পরাজিত করেছেন।

অপরপক্ষে মারিন ২০১৮-তে ফাইনালে উঠেছিলেন ৪টি প্রতিযোগিতার। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, জাপান ওপেন ৭৫০, চিন ওপেন ১০০০ - সবকটিতেই তিনি চ্য়াম্পিয়ন হয়েছেন।

মুখোমুখি লড়াই ও ২০১৮ সালের ফলাফলের বিচারে খাতায় কলমে আসন্ন সিন্ধু-মারিন সংঘর্ষে অনেকটাই এগিয়ে আছেন মারিন। কিন্তু সদ্য সমাপ্ত বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে সিন্ধু যে ফর্ম দেখিয়েছেন, তাতে পিবিএল-এর প্রথম দিনই একটি অত্যন্ত জমজমাট আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে, এই কথা বলাই যায়।

শনিবার সন্ধ্যা ৭টায় শুরু হবে হায়দরাবাদ স্ম্যাশার্স বনাম পুনে সেভেনএসেস-এর ম্যাচ। স্টার নেটওয়ার্ক পিবিএল-এর সম্প্রচারের দায়িত্বে রয়েছে। এছাড়া হটস্টারেও ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, December 22, 2018, 13:40 [IST]
Other articles published on Dec 22, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+