Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

স্বপ্ন দেখাচ্ছেন গোপীচাঁদের ছাত্র-ছাত্রীরা বললেন প্রকাশ পাড়ুকোন

By Debalina Dutta

পরপর তিনটি সুপার সিরিজের ফাইনাল , তারমধ্যে দুটিতে জয়। ভারতীয় শাটলার কিদম্বি শ্রীকান্তের পারফরমেন্স নিয়ে উচ্ছ্বসিত মহল। ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোন। কিদম্বি দুরন্ত ফর্মে রয়েছেন। শুধু কিদম্বির পারফরমেন্সই নয়, তাঁর ফিটনেসেরও দারুণ প্রশংসা করেছেন তিনি। পাড়ুকোন বলেছেন তাঁদের সময়ও পরপর টুর্নামেন্ট জেতার ঘটনা ঘটত। কিন্তু এখন যে রকম খেলার ধরণ বদলেছে তাতে ফিটনেস বজায় রাখা অনেক বেশি চ্যালেঞ্জিং।

ভারতীয় শাটলার টিমকে এই মুহূর্তে কোচিং করাচ্ছেন কয়েকজন ইন্দোনেশিয়ান কোচ। যাঁদের গোপীচাঁদ বেছেছেন। হেড কোচ গোপীর জহুরির চোখ। তা সে প্লেয়ার বাছাই হক বা কোচ নির্বাচন। যে সাপোর্ট টিম এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন তাঁরা শুধু পারফরমেন্স নয়, ভীষণভাবে জোর দিচ্ছেন ফিটনেসের ওপর। প্রকাশ পাড়ুকোনের মতে সঠিক জায়গা সঠিক লোক নির্বাচনের কৃতিত্ব গোপীচাঁদকে দিতেই হবে।

স্বপ্ন দেখাচ্ছেন গোপীচাঁদের ছাত্র-ছাত্রীরা বললেন প্রকাশ পাড়ুকোন

এদিকে সাইনা নেওয়াল গোপীচাঁদকে ছেড়ে যে বিমল কুমারের কাছে কোচিংয়ের জন্য গেছেন তিনিও কিদম্বি শ্রীকান্তের প্রশংসা করেছেন। কোরিয়ান সন ওয়ান হো কে পরপর দু'বার হারিয়েছেন কিদম্বি শ্রীকান্ত। বিমলের মতে সন ওয়ান হো রক্ষণাত্মক স্টাইলে ব্যাডমিন্টন খেলেন। তাঁকে পরপর হারানো দারুণ কৃতিত্বের দাবি রাখে। ২০১৪-র পর থেকেই সার্কিটে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। কিন্তু মাঝে চোট -আঘাতের দরুণ সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। এখন নিজের ফিটনেস খুঁজে পেয়ে তাই ছন্দে কিদম্বি শ্রীকান্ত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 26, 2017, 14:36 [IST]
Other articles published on Jun 26, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+