Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

ভারতের 'ট্র্যাকের রানী' পিটি উষা পেলেন 'ভেটারান পিন'

বিশ্ব সার্কিটে দুর্দান্ত অবদানের জন্য ভারতের প্রাক্তন অ্যাথলিট পিটি উষাকে 'ভেটারান পিন' পুরস্কারে সম্মানিত করল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়শন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন বা আইএএএফ। কাতারের রাজধানী দোহায় 'ট্র্যাকের রানী' হিসেবে পরিচিত ভারতের প্রাক্তন মহিলা দৌড়বিদের হাতে এই সম্মান তুলে তুলে দেওয়া হয়েছে।

নিজের পুরস্কার নেওয়ার ছবি নিজেই টুইটারে পোস্ট করেছেন পিটি উষা। ৫২তম আইএএএফ কনফারেন্সে ফেডারেশনের প্রেসিডেন্ট সেবাস্টিয়ান কোয়ের হাত থেকে তাঁকে পুরস্কার নিতে দেখা যাচ্ছে। তাঁকে এই সম্মান দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়শন অফ অ্যাথলেটিক্স ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছেন পিটি উষা।

১৯৮৫ সালের জাকার্তা এশিয়ান গেমসে ১০০, ২০০, ৪০০ মিটার স্প্রিন্ট, ৪০০ মিটার হার্ডেল ও রিলে-তে সোনা জেতেন ভারতীয় লেজেন্ড। ওই প্রতিযোগিতায় একটি ব্রোঞ্জও জেতেন পিটি উষা। ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের ৪০০ মিটার হার্ডেলেও ব্রোঞ্জ জেতেন এই কেরালিয়ন। এমনকী ট্র্যাক ছাড়ার পরও খেলা থেকে দূরে থাকেননি তিনি। ভারতীয় অ্যালিথিটিক্সে বেশ কয়েক জন তারকার জন্ম হয় ৫৫ বছরের লেজেন্ডের হাত ধরে।

এহেন ক্রীড়াবিদকে 'ভেটারান পিন' সম্মানে মনোনিত করতে পেরে তারাও নিজেদের গর্বিত মনে করছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়শন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন বা আইএএএফ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 25, 2019, 17:06 [IST]
Other articles published on Sep 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+