এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন বজরং পুনিয়া।
চিনে আয়োজিত এই প্রতিযোগিতার ৬৫ কেজির বিভাগে কাজাখিস্তানের সায়াতবেক ওকাস্সভকে হারিয়েছেন বিশ্বের এক নম্বর বজরং পুনিয়া। ১২-৭ ফলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন হরিয়ানার ঝাঝরের এই যুবক। অন্যদিকে, ৯৭ কেজি বিভাগে যথাক্রমে রূপো ও ব্রোঞ্জ জিতে ভারতকে গর্বিত করেছেন প্রবীণ রানা ও সত্যওরাত কাদিয়ান।
যদিও ম্যাচের প্রথম অর্ধে ২-৫ পয়েন্টে পিছিয়ে গিয়েছিলেন বজরং পুনিয়া। তবে দ্বিতীয় অর্ধেই ম্যাচে ফিরে আসেন হরিয়ানার কুস্তিগীর। ওই অর্ধে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি পুনিয়া। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহল থেকে শুভেচ্ছার বন্যায় ভেসে গেছেন বজরং পুনিয়া।