
বজরং-র জয়
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৬৫ কেজি বিভাগের প্রথম রাউন্ডে পোল্যান্ডের ক্রিস্টফ বেইনকোস্কিকে ৯-২ পয়েন্টে হারিয়েছেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া। ম্যাচের প্রথম রাউন্ডে ৫-০ পয়েন্টে এগিয়ে যান বিশ্বের এক নম্বর কুস্তিগীর। এরপর আম্পায়ারের একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন বজরং-র পোলিশ প্রতিপক্ষ। চ্যালেঞ্জ হারলেও পরপর ২ পয়েন্ট তুলে নিতে সক্ষম হন বেইনকোস্কি। যদিও তাতে শেষরক্ষা হয়নি।

বিশ্ব চ্যাম্পিয়শিপে সোনা
বিশ্ব চ্যাম্পিয়নশিপে এখনও সোনা অধরা ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়ার। ২০১৮-র জাকার্তা এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনা জয়ী কুস্তিগীর এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস রচনা করতে বদ্ধ পরিকর।

২০২০ অলিম্পিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতলেই ২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবেন বজরং পুনিয়া। সে লক্ষ্যেও এগোচ্ছেন বিশ্বের এক নম্বর কুস্তিগীর।

দিব্যার হার
প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের সারা দোসোর কাছে প্রথম রাউন্ডে ০-২ পয়েন্টে হেরে যান ভারতের মহিলা কুস্তিগীর দিব্যা কাকরান।


Click it and Unblock the Notifications


















