
কী ঘটেছে
বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাজাখস্তানের কুস্তিগীর দাউলেট নিয়াজবেকোভের সঙ্গে লড়াইয়ে নামেন বজরং পুনিয়া। থ্রিলার লড়াই ও চরম নাটকীয়তায় মোড়া এই ম্য়াচ নির্ধারিত সময়ে ৯-৯ পয়েন্টে শেষ হয়। কিন্তু ম্যাচে জয়ী ঘোষণা করা হয় আয়োজক কাজাখস্তানের কুস্তিগীরকে। কারণ, ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিং রুল বুকের ৩১ নম্বর ধারা অনুযায়ী হোল্ড পয়েন্ট যাঁর বেশি থাকবে, তাঁকে জয়ী ঘোষণা করা হবে। নিয়াজবেকোভ ম্যাচে চারটি হোল্ড পয়েন্ট (বজরং-র থেকে বেশি) পান বলে তাঁকেই জয়ী ঘোষণা করা হয়।

ক্ষুব্ধ যোগেশ্বর
বজরং পুনিয়ার এই হারে রীতিমতো ক্ষুব্ধ হন ২০১২-র অলিম্পিকে ভারতকে ব্রোঞ্জ পদক দেওয়া যোগেশ্বর দত্ত। ম্যাচের রেফারিং নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভারতীয় কুস্তি ফেডারেশন বা ডব্লুউএফআই-কে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আবেদন জানান যোগেশ্বর।

ভারতের চিঠি
বজরং পুনিয়ার হারে অসন্তুষ্ট ভারতীয় কুস্তি ফেডারেশন বা ডব্লুউএফআই, ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিং-কে চিঠি দিয়েছে বলে সূত্রের খবর। বিশ্ব সংস্থাকে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানানো হয়েছে বলেও খবর।


Click it and Unblock the Notifications

















