Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

টানা তৃতীয় বার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পিভি সিন্ধু

২০১৭, ২০১৮-র পর ২০১৯। লাগাতার তিন বার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন ভারতের পিভি সিন্ধু। বিশ্বের তিন নম্বর, চিনের চেন ইয়ু ফেই-এর বিরুদ্ধে ২১-৭, ২১-১৪ গেমের সহজ পান ভারতীয় শাটলার। মাত্র ৪০ মিনিটে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন বিশ্বের পাঁচ নম্বর ব্যাডমিন্টন তারকা।

শনিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মূর্তি ধারণ করেন সিন্ধু। কার্যত প্রতিরোধহীন ভাবে প্রথম গেম জিতে নেন ভারতীয় শাটলার। ওই গেমে টেনেটুনে সাত পয়েন্ট অর্জন করতে সক্ষম হন সিন্ধুর প্রতিপক্ষ। দ্বিতীয় গেমে চিনের চেন ইয়ু ফেই কিছুটা লড়াই দিতে সক্ষম হলেও, হায়দরাবাদি শাটলারকে ছুঁতে পারেননি। এই গেমে ১৪ পয়েন্ট অর্জন করতে সক্ষম হন সিন্ধুর প্রতিপক্ষ।

সুইজারল্য়ান্ডের বাসেলে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে জাপানের নোজোমি ওকুহারা বা থাইল্যান্ডের মধ্যে যে কোনও এক জনের মুখোমুখি হবেন সিন্ধু। যে ফর্মে আছেন, তাতে বড় কোনও ভুল না করলে প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা হায়দরাবাদি শাটলারের বাধা বলে মনে করছে দেশের ক্রীড়া মহল।

এ পর্যন্ত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ছয় বার অংশ নিয়েছেন ভারতের পিভি সিন্ধু। প্রতিবারই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই মহিলা শাটলার হিসেবে নতুন রেকর্ডের মালকিন হন হায়দরাবাদি। এবার ফাইনালে পৌঁছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের পঞ্চম পদক নিশ্চিত করলেন সিন্ধু।

উল্লেখ্য ২০১৭ ও ২০১৮-র বিশ্ব ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন সিন্ধু। দুবারই রূপো জেতে সন্তুষ্ট থাকতে হয়েছিল হায়দরাবাদি শাটলারকে। তাই এবার সোনা জিততে মরিয়া ২০১৬ অলিম্পিকে রূপো জয়ী পিভি সিন্ধু।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 24, 2019, 15:45 [IST]
Other articles published on Aug 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+