Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

জাপান ওপেনে পাখির চোখ সিন্ধুর, খেলবেন সাইনাও

ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে হার ভুলে এবার জাপান ওপেনকে পাখির চোখ করতে চাইছেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। মঙ্গলবার থেকে টোকিও-তে শুরু হতে চলা এই বিডব্লুউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৭৫০ টুর্নামেন্টে ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালও অংশ নিচ্ছেন বলে শোনা গেছে।

ফিটনেসের অভাবে সদ্য শেষ হওয়া ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টে অংশ নিতে পারেননি সাইনা। এ-কদিনের ট্রেনিংয়ে পুরোপুরি সুস্থই শুধু নন, জাপান ওপেনের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট ভাল ফল করার ব্যাপারেও আশাবাদী পিভি সিন্ধুর সিনিয়র।

অন্যদিকে গত সাত মাসের ট্রফি খরা ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে কাটবে আশা দেখিয়েও, তা পূরণ করতে পারেননি সিন্ধু। কিন্তু জাপানের একানে ইয়ামাগুছির বিরুদ্ধে শনিবারের ফাইনালে কার্যত দাঁড়াতে পারেননি ভারতীয় শাটলার। ২১-১৫, ২১-১৬ গেমে শনিবারের ওই ফাইনাল হারেন সিন্ধু।

তাতে হতাশ না হয়ে বরং তা থেকে শিক্ষা নিয়ে জাপান ওপেনে নতুন কিছু করতে মুখিয়ে রয়েছেন হায়দরাবাদের শাটলার। সিন্ধু বলেছেন, ফাইনাল হারলেও ইন্দোনেশিয়া ওপেনে তিনি খুব একটা খারাপ খেলেননি। সেই পারফরম্যান্সই জাপান ওপেনে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে বলেও দাবি করেছেন পিভি সিন্ধু।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 22, 2019, 15:09 [IST]
Other articles published on Jul 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+