Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

হার্টব্রেক! ইন্দোনেশিয়া ওপেনের ফাইনাল হারলেন পিভি সিন্ধু

আরও একটি ফাইনাল হার। এবার ইন্দোনেশিয়া ওপেনেও রৌপ্য পদক নিয়ই খুশি থাকতে হবে ভারতীয় শাটলার পিভি সিন্ধুকে। ফাইনালে জাপানের একানে ইয়ামাগুছির কাছে স্ট্রেটে সেটে হারেন হায়দরাবাদের তরুণী।

অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন তথা বিশ্বের তিন নম্বর শাটলার চিনের ছেন ইয়ুফেইকে সেমিফাইনালে যেভাবে স্ট্রেট সেটে উড়িয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন সিন্ধু, সেভাবে তিনি চ্যাম্পিয়ন হবেন বলেই মনে করেছিলেন ফ্যানরা। কিন্তু জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে শনিবারের ফাইনালে কার্যত দাঁড়াতে পারেননি ভারতীয় শাটলার।

দুরন্ত ছন্দে থাকা জাপানের একানে ইয়ামাগুছি শুরুতেই থ্রি লাভ পয়েন্টে এগিয়ে যায়। সেই সময় লড়াই করেন সিন্ধু। এক সময় ১১-৮ পয়েন্টে প্রথম গেমে তিনি এগিয়েও যান। কিন্তু তারপরেই আবার ছন্দপতন ঘটে। সিন্ধুকে আর সুযোগ দেননি জাপানি প্রতিপক্ষ। ২১-১৫ পয়েন্ট প্রথম গেম হারেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমের ফলও (২১-১৬) পিভি সিন্ধুর বিপক্ষে। গত বছর এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল হায়দরাবাদের তরুণীকে।

অন্যদিকে এই ম্যাচ জিতে জীবনে প্রথমবার সুপার এক হাজার টাইটেলের মালিক হলেন জাপানের একানে ইয়ামাগুছি। ইতিমধ্যেই জার্মান ওপেন, এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও মালেশিয়ান ওপেন জিতে বসে আছেন এই জাপানি শাটলার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 21, 2019, 15:21 [IST]
Other articles published on Jul 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+