Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

হংকং ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন পিভি সিন্ধু, এইচএস প্রণয়

ரசிகர்களை குழப்பிய டோனியின் மகளின் புதிய ஃபிரண்ட்

সাইনা নেহওয়াল হারলেও জিতলেন পিভি সিন্ধু। হংকং ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার। হংকং ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ভারতীয় শাটলার এইচএস প্রণয়ও।

হংকং ওপেনের প্রথম রাউন্ডে চিনের অনভিজ্ঞ চাই ইয়ান ইয়ানের বিরুদ্ধে স্ট্রেট সেটে ম্যাচ হারেন ২০১২-র অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়াল। তিনি যে ভুল করেছিলেন, তা করেননি পিভি সিন্ধু। কোরিয়ার কিম গা এয়ুনকে স্ট্রেট সেটে হারান বিশ্বজয়ী ভারতীয় শাটলার। মাত্র ৩৬ মিনিটে শেষ হয়েছে ম্যাচ।

ম্যাচের শুরুর মুহূর্ত থেকেই আক্রমণাত্মক মূর্তি নেন পিভি সিন্ধু। প্রথম গেম ২১-১৫ পয়েন্টে জেতেন তিনি। দ্বিতীয় গেমে প্রতিপক্ষ কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও সেই লড়াই বিশ্বজয়ী শাটবারের সামনে ধোপে টেকেনি। ২১-১৬ পয়েন্টে দ্বিতীয় গেম জেতেন পিভি সিন্ধু। হংকং ওপেনের দ্বিতীয় রাউন্ডে থাইল্যান্ডের বুসানান ওংবামরুঙফানের মুখোমুখি হবেন হায়দরাবাদি শাটলার।

অন্যদিকে ভারতের পুরুষ শাটলার এইচএস প্রণয় হংকং ওপেনের প্রথম রাউন্ডে চিনের হুয়ান যু জিয়াং-কে ২১-১৭, ২১-১৭ গেমে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 13, 2019, 15:52 [IST]
Other articles published on Nov 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+