শনিবার জাকার্তায় ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে উঠলেন পিভি সিন্ধু।
শেষ চারের লড়াইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই চিনের চেন উফেইকে হারালেন পি ভি। ৪৬ মিনিটের লড়াই শেষে ভারতীয় শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৯,২১-১০।
চলতি মরসুমে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতায় সাফল্য পাওয়া হয়নি সিন্ধুর। এবার ইন্দোনেশিয়া ওপেনের ফাইনাল জিতলে চলতি মরসুমে সেটাই হবে সিন্ধুর প্রথম ট্রফি। রবিবার ফাইনালে সিন্ধুর প্রতিদ্বন্দ্বী জাপানের ইয়ামাগুচি।
Superrrrrr Sindhu!!!🔥
— BAI Media (@BAI_Media) July 20, 2019
What a performance from the World No 5 @Pvsindhu1, dominated the proceeding to reach the finals of #BlibliIndonesiaOpen2019 defeating World No 3 #ChenYuFei 2⃣1⃣:1⃣9⃣2⃣1⃣:1⃣0⃣.
Way to go, Girl! ⚡️
Go for Gold!🥇#IndiaontheRise #badminton pic.twitter.com/FtTZtOLwFq
ম্যাচে শুরু থেকে আধিপত্য নিয়ে খেলেন হায়দরাবাদি শাটলার। কোয়ার্টারে নাজোমি ওকুহারাকে ২১-১৪ প্রথম গেমে উড়িয়ে দিয়ে শুরু করেছিলেন। এদিন সেমির লড়াইয়ে চিনা প্রতিদ্বন্দ্বী চেন উফেইকে রুদ্ধশ্বাস প্রথম গেমে ২১-১৯ ব্যবধানে হারান সিন্ধু।
এরপর দ্বিতীয় গেমে অলিম্পিকে রুপো জয়ী শাটলারের জয় আসে ২১-১০ ব্যবধান। কোয়ার্টারের মতো এদিন সেমিতেও দাপট ছিল সিন্ধুর, এদিনও স্ট্রেট গেমে ম্যাচ জিতলেন পিভি। ফাইনালের টিকিট পেয়ে টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে একমাত্র সিন্ধুই খেতাব জয়ের আশা ধরে রাখলেন।