Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

সিন্ধু মুকুটে আরও এক নজির, ৫০ কোটি টাকার এনডোর্সমেন্ট সই করে চমক ভারতীয় শাটলারের

৫০ কোটি টাকার এক মেগা এনডোর্সমেন্ট সই করে সকলকে চমকে দিলেন পিভি সিন্ধু। কয়েক কোটি টাকার এই মেগা ডিল তিনি সই করেছেন চিনে লি নিনং সংস্থার সঙ্গে। সানলাইট স্পোর্টস ইভেন্ট লিমিটেডের কর্ণধার মহেন্দ্র কাপুর এই এনডোর্সমেন্ট সই-এর বিষয়টি জানিয়েছেন। সানলাইট স্পোর্টস ইভেন্ট প্রাইভেট লিমিটেড লি নিনং, ভারত-এর একমাত্র এক্সক্লুসিভ পার্টনার।

এই এনডোর্সমেন্ট থেকে সিন্ধু ৪০ কোটি টাকা পাবেন স্পনসরশিপ হিসাবে। বাকি ১০ কোটি টাকা তাঁকে দেওয়া হবে খেলার সরঞ্জাম কিনতে। সানলাইট স্পোর্টস ইভেন্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার মহেন্দ্র কাপুর জানিয়েছেন, পিভি সিন্ধু ও কিদম্বরি শ্রীকান্তের সঙ্গে এনডোর্সমেন্ট চুক্তিকে তাঁরা এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।

সিন্ধু-ই একমাত্র ভারতীয় শাটলার যিনি অলিম্পিকে রূপো ও বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রূপো জিতেছেন। অলিম্পিকে পদক জয়ের পরই সিন্ধুর সঙ্গে ১০০ কোটি টাকারও বেশি অর্থে এনডোর্সমেন্ট চুক্তি করেছিল বেসলাইন ভেঞ্চার্স। সেই এনডোর্সমেন্ট চুক্তির একটা অংশ হচ্ছে সিন্ধুর সঙ্গে লি নিনং-এর চুক্তি। লি নিনং-এর সঙ্গে সিন্ধুর চুক্তি বেসলাইনের সঙ্গে হওয়া ডিলের চোদ্দ নম্বর প্রোডাক্ট।

এই বছরই জানুয়ারি মাসে কিদম্বরী শ্রীকান্তের সঙ্গে ৩৫ কোটি টাকার চুক্তি সই করেছিল লি নিনং। মহেন্দ্র কাপুর জানিয়েছেন, 'ভারতীয় ক্রীড়াবিদরা অনেকটাই কম অর্থ পান। আমরা সিন্ধু, শ্রীকান্ত-সহ আরও কিছু প্লেয়ারের সঙ্গে একটা দীর্ঘ সম্পর্ক গড়তে চাইছি। এমনকী আমরা তাঁদের অবসরের পরও সাপোর্ট দিতে চাই। কিছু কারণে এরা ইনোক্সের সঙ্গে চলে গিয়েছিলেন। কিন্তু এরপর এটা আর ঘটবে না।'

সিন্ধু ও শ্রীকান্ত ইনোক্সের হয়ে এনডোর্সমেন্ট করার আগে লি নিনং-এই ছিলেন। ইনোক্সের সঙ্গে সিন্ধুর যে এনডোর্সমেন্ট চুক্তি ছিল তাতে তিনি বছরে ১.৫ টাকা পাচ্ছিলেন। সিন্ধুর বাবা পিভি রামানা জানিয়েছেন, 'এটা সিন্ধুর পক্ষে খুব ভাল চুক্তি। আমি যেটা লি নিনং খেলোয়াড়দের খুব ভাল খেয়াল রাখে। আমি আশা রাখি এই গাঁটবন্ধন সিন্ধুকে আরও বেটার প্লেয়ার হিসাবে গড়ে তুলবে।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, February 9, 2019, 15:23 [IST]
Other articles published on Feb 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+