
প্রেক্ষাপট
২০১৬-র রিও অলিম্পিকে ভারতকে রূপো এনে দিয়েছিলেন পিভি সিন্ধু। তখনই হায়দরাবাদি চ্যাম্পিয়ন শাটলারকে সিনেমা বা বায়োপিক তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিনেতা তথা প্রযোজক সোনু সুড। কিন্তু তখন সেই সিনেমা তৈরি করা সম্ভব হয়নি।

বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু
সুইজারল্যান্ডের বাসেলে শেষ হওয়া বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের নোজোমি ওকুহারাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে সোনা জেতেন পিভি সিন্ধু। এরপর আরও একবার সিন্ধুকে নিয়ে সিনেমা তৈরির হিড়িক শুরু হয়েছে বলিউডে। ২৪ বছরের চ্যাম্পিয়ন শাটলার ও তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদের ভূমিকায় সিলভার স্ক্রিণে কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

এগিয়ে এলেন সিন্ধু
বলিউড দিভা দীপিকা পাড়ুকোন তাঁর চরিত্রে অভিনয় করুন, চান পিভি সিন্ধু। ব্যাডমিন্টন লেজেন্ড প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকা স্কুল জীবনে শাটলার হিসেবে নাম কামিয়েছিলেন। সেই তথ্য অজানা নয় পিভি সিন্ধুর। একই সঙ্গে দুর্দান্ত অভিনেত্রী হিসেবে দীপিকা পাড়ুকোনই তাঁর চরিত্র সিলভার স্ক্রিণে যথার্থভাবে ফুটিয়ে তুলতে পারেন বলে মনে করেন বিশ্বজয়ী ভারতীয় শাটলার।


Click it and Unblock the Notifications



















