ভাইয়ের পথ অবলম্বন করে করা নয়া নজির গড়লেন আর বৈশালি। ভারতের নয়া মহিলা গ্র্যান্ডমাস্টার এখন তিনিই। দু'মাস আগে কম বয়সে ভারতে গ্র্যান্ডমাস্টার হয়ে নজির গড়েছিলেন তাঁর ভাই আর প্রজ্ঞনানান্ধা।
কোনেরু হাম্পি, হারিক দ্রোনভালিদের তালিকায় নিজের নাম তুলে ফেললেন আর বৈশালি। চেন্নাইয়ের ১৭ বছর বয়সী এই তরুণীর এই কৃতিত্বে খুশি তাঁর পরিবার পরিজনেরা। রিগার লাটভিয়ান সিটিতে এই নজির গড়লেন বৈশালি।
লাটভিয়া ইভেন্টে যোগে দেওয়ার আগে যে ভারতীয় মহিলা দল ইরানে আয়োজিত এশিয়ান নেশনস কাপে সোনা জিতেছিল সেই দলেরও সদ্য ছিলেন বৈশালী।
Congratulations to the Indian women's team 🇮🇳 on winning the silver medal 🥈 at the Asian Nations Cup ~ Rapid section in Hamadan, Iran 🇮🇷
— Chess.com - India (@chesscom_in) July 28, 2018
The Indian team consisted of :
1) GM @HarikaDronavali
2) IM @acciochess
3) IM @EeshaKaravade
4) WIM @chessvaishali
5) WIM Aakansha H pic.twitter.com/C7zhM33J2J
প্রজ্ঞানন্দা যে কোচের অধীনে থেকে সব থেকে কম বয়সে গ্র্যান্ডমাস্টর হওয়ার নজির গড়েছিলেন সেই কোচ আর বি রমেশও টুইটে শুভেচ্ছা জানান বৈশালীকে, তাঁর এই কৃতিত্বে। নিজের করা টুইটে তিনি লেখেন, 'ভারতের নতুন মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য বৈশালীকে শুভেচ্ছা জানাই। বৈশালী হল প্রজ্ঞনানান্ধার বোন!'
টাইমস অফ ইন্ডিয়াকে রমেশ বলেন, 'প্রজ্ঞনানান্ধার মতো বৈশালীও যথেষ্ট পরিশ্রমী এবং ট্যালেন্টেড। কয়েক বছর ওর সময়টা ভাল যাচ্ছিল না কিন্তু নিজের খেলায় আরও পরিশ্রম করে সেই প্রতিকূলতা ও কাটিয়ে উঠেছে।'
তাঁর আরও সংযোজন, 'এই সম্মান অর্জনের ফলে আমি নিশ্চিত আরও আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে বৈশালীর। এই রকমই কঠর পরিশ্রম যদি ও করতে থাকে, তা হলে আমার মনে হয় না কোনও লক্ষ্যে পৌঁছনই ওর কাছে দূর হবে। '