Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

ডোপিং : ২০২০ টোকিও অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার মুখে রাশিয়া

ডোপিং সংক্রান্ত তথ্য গোপন ও পরিবর্তনের অভিযোগে রাশিয়াকে চার বছরের জন্য অলিম্পিক ও যে কোনও বিশ্বমানের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করার সুপারিশ করা হল। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডার এই সুপারিশ কার্যকর হলে ২০২০ টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবে না রাশিয়া।

২০১৫ সাল থেকে চলছে প্রক্রিয়া। ২০২০ সালের টোকিও অলিম্পিকের আগে রাশিয়ার একাধিক ভারোত্তোলক ও অ্যাথলিটের বিরুদ্ধে ডোপিং-র অভিযোগ ওঠে। তাঁদের মধ্যে কয়েকজনকে নির্বাসনে পাঠানো হয়েছে ইতিমধ্যে। এ ব্যাপারে আরও তথ্য জানতে রাশিয়ার অ্যান্টি ডোপিং এজেন্সির কাছে রিপোর্ট তলব করে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডার কমপ্লিয়েন্স রিভিউ কমিটি বা সিআরসি।

কিন্তু রাশিয়ান এজেন্সির তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে বিস্তর গরমিল আছে দাবি তুলেছে ওয়াডার কমপ্লিয়েন্স রিভিউ কমিটি বা সিআরসি। এই গর্হিত অপরাধের জন্য রাশিয়াকে চার বছরের জন্য অলিম্পিক ও যে কোনও বিশ্বমানের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করার সুপারিশ করেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি-র সিআরসি। ৯ ডিসেম্বর প্যারিসে ওয়াডা-র এগজিকিউটিভ কমিটির বৈঠকে বিষয়টি পেশ করা হবে বলে খবর।

সেই শাস্তি কার্যকর হলে ২০২০-র টোকিও অলিম্পিকের পাশাপাশি ২০২২-এ বেজিং বসতে চলা শীতকালীন অলিম্পিকের আসর থেকেও বঞ্চিত করা হতে পারে ভ্লাদিমির পুতিনের দেশকে। একই সঙ্গে ২০৩২ সালের অলিম্পিক ও প্যারা-অলিম্পিক আয়োজনের জন্য বিড করতে পারবে না রাশিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, November 26, 2019, 13:24 [IST]
Other articles published on Nov 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+