|
সচিন কী লিখলেন
নতুন বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুকে শুভেচ্ছা জানিয়ে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর লিখেছেন, 'সিন্ধুকে অনেক শুভচ্ছা। ব্যাডমিন্টনে ভারত তাঁর প্রথম বিশ্বচ্যাম্পিয়ন পেল। ভারতীয় হিসেবে আজ গর্বের দিন।'
|
সিন্ধুর জন্য শুভেচ্ছা সাইনার
সিন্ধু ও সাইনা, ভারতীয় মহিলা ব্যাডমিন্টনের পোস্টার গার্ল। দুজনেই গুরু গোপীচাঁদের ছাত্রী। সিন্ধুর সাফল্যের দিনে টুইটে সাইনা নেহওয়াল লিখেছেন, 'বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জিতে নজির গড়লেন সিন্ধু। অনেক শুভেচ্ছা।'
|
লক্ষ্মণ কী লিখলেন
ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ টুইটে লিখেছেন, 'ইতিহাস লিখলেন সিন্ধু। স্কিল, ফিটনেস ও মেন্টাল ফিটনেসের দারুণ নিদর্শন রাখলেন পিভি। তোমার জন্য দেশ আজ গর্বিত।'


Click it and Unblock the Notifications



















