
তিনি কিম জি হুন
দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ব্যাডমিন্টন তারকা কিম জি হুন ১৯৯৪ ও ১৯৯৮-র এশিয়ান গেমসে যথাক্রমে সোনা ও রূপো জেতেন। ১৯৯৪-র এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন কোরিয়ান শাটলার। খেলা ছাড়ার পর কোচিং-কেই নিজের কেরিয়ার বেছে নেন কিম জি হুন।

কিমের কাজ
আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতীয় শাটলারদের লাগাতার ব্যর্থতায় বিচলিত হয়ে ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। ভারতীয় শাটলারদের (বিশেষ করে পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল) খেলার মানোন্নয়ন ও তাঁদের ত্রুটিগুলি ধরিয়ে দিতে দক্ষিণ কোরিয়ার কিম জি হুনকে কোচ হিসেবে নিয়োগ করা হয়।

কিমের কৃতিত্ব
দক্ষিণ কোরিয়ান কোচের কৃতিত্ব ঠিক কতটা, তা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেই জানিয়েছেন পিভি সিন্ধু। বলেছেন, গত দুই মাস যাবৎ কিম জি হুনের কোচিং পেয়ে তাঁর খেলার উন্নতি হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর কিমকে ধন্যবাদও জানিয়েছেন হায়দরাবাদি শাটলার।

টোকিও অলিম্পিক
২০২০ টোকিও অলিম্পিক শুরু হতে আর বেশি দেরি নেই। মধ্যবর্তী সময়ে কোচ কিম জি হুন ও পুল্লেলা গোপীচাঁদের প্রশিক্ষণে নিজেকে আরও শক্তিশালী ও পরিণত করে তুলতে চান পিভি সিন্ধু।


Click it and Unblock the Notifications



















