|
বিসিসিআই
এদিনই ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচন হয়েছে। সেই জার্সি দিয়েই তাঁকে স্বাগত জানিয়েছে ভারতীয় বোর্ড।
|
সচিন তেন্ডুলকার
ক্রিকেট কিংবদন্তি বলেছেন অভিনন্দন আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে শিখিয়েছেন।
|
বিরাট কোহলি
ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি বলেছেন অভিনন্দনই আসল নায়ক।
|
সানিয়া মির্জা
পুলওয়ামার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিন্দা করতে দেরি করায় তাঁর সমালোচনা হয়েছিল। অভিনন্দনকে স্বাগত জানাতে কিন্তু জেরি করেননি টেনিস তারা।
|
অনিল কুম্বলে
প্রাক্তন ক্রিকেটার ও ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলেও সেলাম জানিয়েছেন উইং কমান্ডারকে।
|
রাণি রামপাল
ভারতীয় মহিলা হকি দলের অধিনায়িকা রাণি রামপাল বলেছেন অভিনন্দনের জন্য সারা দেশ গর্বিত।
|
ভিভিএস লক্ষণ
প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ তাঁর নিঃস্বার্থতাকে সেলাম জানিছেয়েন।
|
সাইনা নেহওয়াল
ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও অভিনন্দনকে স্বাগত জানিয়েছেন।
|
বীরেন্দ্র সেওয়াগ
সেওয়াগ অভিনন্দনের একটি স্কেট পোস্ট করে তাঁকে স্বাগত জানিয়েছেন।
|
সুশীল কুমার
অলিম্পিকের মঞ্চে দেশকে গর্বিত করা কুস্তিগীর সুশীল কুমার জানিয়েছেন দেশের আসল গর্ব অভিনন্দন।
|
গৌতম গম্ভীর
গম্ভীর জানিয়েছেন অভিনন্দন ফেরার আগে তিনি স্নায়ুর চাপে ভুগছিলেন।
|
শিবা থাপা
অভিনন্দনকে স্বাগত জানিয়েছেন অলিম্পিয়ান বক্সার শিবা থাপাও।
|
ইরফান পাঠান
ক্রিকেটার ইরফান পাঠান অভিনন্দনের সঙ্গে সমগ্র সশস্ত্র বাহিনীর জন্যই গর্বিত বলে জানিয়েছেন। সেই সঙ্গে এই উত্তেজনার মদ্যেও এই মানবিক আচরণের কথাও আলাদ করে উল্লেখ করেছেন তিনি।
|
সাক্ষী মালিক
আরেক অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর সাক্ষী মালিকও অভিনন্দনের স্কেচ পোস্ট করে তাঁণকে স্বাগত জানিয়েছেন।


Click it and Unblock the Notifications




















