Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

ছয়বার বিশ্ব-চ্যাম্পিয়নশিপ মেরি! উপচে পড়ল শুভেচ্ছা, আপ্লুত স্বয়ং প্রধানমন্ত্রীও, দেখুন

এককথায় তিনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। শনিবার (২৪ নভেম্বর) বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইউক্রেনিয় বক্সার হ্যানা ওখোতাকে হারিয়ে ষষ্ঠবারের জন্য সোনা জিতেছেন তিনি। মহিলাদের বক্সিং-এ এখন তিনিই সবচেয়ে সফল বক্সার। এমনকী পুরুষদের বক্সিংয়েও ছয়বার বিশঅবচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে শুধুমাত্র ছাপিয়ে গেলেন আইরিশ মহিলা বক্সিং-এর লেডেন্ড কেটি টেলরকে। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন কিউবার কিংবদন্তি বক্সার ফেলিক্স স্যাভন-এর।

তবে এখানেই তাঁর কৃতিত্ব শেষ হয়ে যায় না। ৩৫ বছরের মেরি ফাইনালে যে ওখোতাকে হারালেন তাঁর বয়স মাত্র ২২ বছর। সেই সঙ্গে মনে রাখতে হবে মেরি কম শেষবার বক্সিংয়ের বিশ্বপর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২০১০ সালে। তিনি তিন সন্তানের মা-ও বটে। এর আগে তিনি আরও ৫বার ৪৮ কেজির ফ্লাইওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন (২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০) এছাড়া ২০০১ সালে তিনি রুপো জিতেছিলেন। এই বিষয়গুলি সামনে রাখলেই বোঝা যায় মেরির এই রেকর্ড কেন অতুলনীয়।

আর তাঁর এই ঐতিহাসিক জয়ের পরই দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা বার্তা উপচে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই তালিকায় যেমন অন্যান্য ক্রীড়াক্ষেত্রের খ্যাতনামা ব্যাক্তিরা আছেন, আছেন পেশাদার বক্সিং সার্কিটে ভারতের পতাকা বহনকারী বীজেন্দ্র সিং। এমনকী, মেরির এই সাফল্যে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

এক নজরে দেখে নেওয়া যাক ম্যাগনিফিসেন্ট মেরিকে পাঠানো সেরকমই কিছু শুভেচ্ছাবার্তা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, November 24, 2018, 21:56 [IST]
Other articles published on Nov 24, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+