Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

স্থগিত অলিম্পিক, ১ বছর পিছোল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপও

করোনা ভাইরাসের জন্য এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতাকে জায়গা দিতে এক বছর পিছিয়ে দেওয়া হল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপও। কবে থেকে শুরু হবে এই প্রতিযোগিতা, দেখে নেওয়া যাক।

করোনা ভাইরাসে ক্ষতি

করোনা ভাইরাসে ক্ষতি

করোনা ভাইরাসের প্রভাবে ইতিমধ্যে সাড়ে ৮৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানির মতো বিশ্বের এগিয়ে থাকা দেশে মারণ ভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি।

পিছিয়ে গিয়েছে অলিম্পিক

পিছিয়ে গিয়েছে অলিম্পিক

২০২০-র ২৪ জুলাই জাপানের রাজধানী টোকিও-তে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক। করোনা ভাইরাসের জন্য তা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, ২০২১-র ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক। চলবে ৮ অগাস্ট পর্যন্ত।

কবে হওয়ার কথা ছিল বিশ্ব অ্যাথলেটিক্স

কবে হওয়ার কথা ছিল বিশ্ব অ্যাথলেটিক্স

২০২১-র ৬ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ১৫ অগাস্ট পর্যন্ত তা চলার কথা ছিল। কিন্তু অলিম্পিক এক বছর পিছিয়ে যাওয়ায়, ওই সময়ই তা অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতাকে জায়গা করে দিতে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপও।

নতুন দিন ও স্থান

নতুন দিন ও স্থান

বিশ্ব অ্যাথলেটিক্সের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ২০২২-র ১৫ জুলাই থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে ২৪ জুলাই পর্যন্ত। ওরেগনের ইউগেনে-তে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসবে বলে জানানো হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 9, 2020, 12:41 [IST]
Other articles published on Apr 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+