
প্রথম গেমের লড়াই-
প্রথম গেমে প্রতিপক্ষ ওকুহারাকে দাঁড়াতেই দেখননি হায়দরাবাদি শাটলার। শুরু থেকে আক্রমণাত্মক খেলে ২১- ৭ ব্যবধানে প্রথম গেম জিতে নেন। ১১-২ এর লিড নিয়ে প্রথম গেম শুরু করেন পুসারলা। এরপর ব্যবধান বাড়িয়ে ১৮-৫ করেন। শেষ পর্যন্ত গেম জিতে নেন ২১-৭ ব্যবধানে। সিন্ধুর সামনে প্রথম গেমে বিশ্বের তিন নম্বর ওকুহারা কোনও রকম প্রতিরোধ গড়তে পারেননি। ১৬ মিনিটেই প্রথম গেম জিতে নেন সিন্ধু।

দ্বিতীয় গেমের লড়াই
দ্বিতীয় গেমের শুরুতে বিধ্বংসী মেজাজ প্রতিপক্ষকে উড়িয়ে দেন সিন্ধু। ৭-২ ব্যবধানে লড়াই শুরু করেন পুসারলা। প্রথম গেমের মতো দ্বিতীয় গেমেও শুরু থেকে ফিঁকে হতে শুরু করেন ওকুহারা। পরে হায়দরাবাদি শাটলার ব্যবধান বাড়িয়ে ১১-৪ করে দেন। আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে পরে ধাপে ধাপে ১৭-৫ এগিয়ে যায় সিন্ধু। শেষ পর্যন্ত দ্বিতীয় গেম জিতলেন ২১-৭ ব্যবধানে।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পঞ্চম পদক সিন্ধুর
এর আগে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুবার ব্রোঞ্জ(২০১৩,২০১৪) ও দুবার রুপো(২০১৭,২০১৮) জিতেছেন। পঞ্চম ফাইনালে এবার সোনা জিতলেন হায়দরাবাদি শাটলার।


Click it and Unblock the Notifications



















