
সোনার মেয়ে মানসী
জাপানের নোজোমি ওকুহারাকে ২১-৭, ২১-৭ গেমে উড়িয়ে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্য়াম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু। একই ভাবে বিশ্ব প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন, স্বদেশী পারুল পারমারকে ২১-১২, ২১-৭ গেমে হারিয়ে সোনা জেতেন মানসী যোশী।
|
কিরণ বেদীর শুভেচ্ছা
ইলেক্ট্রিকের পা ব্যবহার করেও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হওয়া মানসী যোশীকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন পদুচেরির রাজ্যপাল তথা দেশের প্রাক্তন আইপিএস কিরণ বেদী।
|
তাপসী পান্নুর বাহবা
বলি তারকা তাপসী পান্নু টুইটারে লিখেছেন যে প্যারা ব্য়াডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন মানসী যোশীর কৃতিত্ব যেন কেউ না ভোলেন।
|
প্রভাসের শুভেচ্ছা
প্যারা ব্য়াডমিন্টন চ্য়াম্পিয়নশিপে সোনা জেতা মানসী যোশীকে পিভি সিন্ধুর সমান মর্যাদা দেওয়ার আবেদন জানিয়েছেন অভিনেতা প্রভাস।


Click it and Unblock the Notifications



















