চলতি বছরে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের আসরে ভারতের জয়জয়কার। শনিবার কাজাখস্তানের চলতি টুর্নামেন্টে প্রথম ভারতীয় হিসেবে ফাইনালের টিকিট পেয়ে রুপো নিশ্চিত করলেন দীপক পুনিয়া। ৮৬ কেজি বিভাগে সেমিফাইনালে সুইজারল্যান্ডের স্তেফান রিচমুথকে হারালেন পুনিয়া। ভারতীয় কুস্তিগীরের পক্ষে ম্যাচের ফল ৮-২।
এর আগে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে এদিন সেমিফাইনালে উঠে ভারতের চতুর্থ কুস্তিগীর হিসেবে টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন পুনিয়া। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ ২০১৯-এর ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন ইরানিয়ান কুস্তিগীর হাসান য়াজদানির বিরুদ্ধে খেলবেন দীপক।
Congratulations to #DeepakPunia phalwan for securing a berth in the Olympics and for reaching the finals of the world championship 2019, best wishes, bring home the gold medal 🥇 🇮🇳 pic.twitter.com/1lXfVEp3jR
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) September 21, 2019
ভারতের দুই কুস্তিগীর বজরং পুনিয়া ও রবি কুমার নিজ নিজ ওজনের ক্যাটাগরিতে শুক্রবার ২০২০-এর টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করে নিয়েছিলেন। শনিবার ছেলেদের মধ্যে কুস্তিগীর দীপক টোকিও অলিম্পিকের টিকিট পান। কাজাখস্তানে এদিন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা পাকা করে অলিম্পিক যাওয়া সুযোগ পান দীপক পুনিয়া। কোয়ার্টারে কলম্বিয়ার প্রতিদ্বন্দ্বী কার্লোসকে ৭-৬ ব্যবধানে হারান তিনি। এরপর সেমি জিতে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছলেন বছর ২৫ বছরের কুস্তিগীর।
#DeepakPunia has won a #OlympicQuota in men’s 86 kg after reaching the semifinals at World #Wrestling Championship. He beat Colombia’s Carlos Izquierdo 7-6 after trailing 3-6. @KirenRijiju congratulates him on a great performance.
— Kiren Rijiju Office (@RijijuOffice) September 21, 2019
#DeepakPunia breaks into the Finals!
— Team India (@WeAreTeamIndia) September 21, 2019
On his debut World Championship, wrestler Deepak storms into Finals of the 86kg Freestyle event at #WrestleNursultan defeating Swiss grappler Stefan Reichmuth by 8-2. #AllTheBest @FederationWrest👏#WeAreTeamIndia🇮🇳 pic.twitter.com/t7kFh8zImG
সব মিলিয়ে এখনও পর্যন্ত কুস্তি থেকে চার জন টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন। মেয়েদের মধ্যে প্রথম যোগ্যতা অর্জন করেছেন ভিনেশ ফোগত।
Reaching the World Championship does not come easy !!
— Amanpreet Singh (@amanthejourno) September 21, 2019
You have to endure pain and suffer a few cuts !!
Well done Deepak Punia!#WrestleNurSultan pic.twitter.com/FbkgG2CZjg